News Flash

  • Home
  • Uncategorized
  • সাত-এক গোলে জয় ফ্রান্সের, পর্যুদস্ত নিউ ক্যালেডোনিয়া
Image

সাত-এক গোলে জয় ফ্রান্সের, পর্যুদস্ত নিউ ক্যালেডোনিয়া

গুয়াহাটি, ৮ অক্টোবর, (হি.স.) : সাত-এক গোলে জয় লাভ করেছে ফ্রান্স। প্রথমার্ধেই কার্যত পর্যুদস্ত হয়ে যায় নিউ ক্যালেডোনিয়া। লড়াইয়ে টিঁকে থাকতেই পারেনি। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রতিহত করতে পেরেছে প্রতিদ্বন্দ্বী ফ্রান্সকে। কাটায় কাটায় পাঁচটা। মাঠে যুযুধান দুই দল ফ্রান্স ও নিউ ক্যালেডোনিয়ার খেলোয়াড়রা। খেলার শুরু থেকেই কানাকদের চাপে রাখে ফ্রান্স। এক এক করে ছয়টি গোল। এর পর দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়িয়ে নিউ ক্যালেডোনিয়া দিয়ে দেয় একটি গোল। দ্বিতীয়ার্ধে ফ্রান্সও এক গোল করেছে।
এমন নিরাশাব্যঞ্জক খেলা দর্শকদের হতাশ করেছে। সমানে সমানে লড়াই না হলে যে জমে না। তাই যেমন আশা করেছিলেন তার বিপরীত ফল দেখে গ্যালারিও নিস্তব্ধ। উত্তরপূর্বের প্রবেশদ্বারে আজ ফুটবলের মহারণ দারুণ উপভোগ করবেন বলে যাঁরা ভেবেছিলেন কার্যত তাঁরা হতাশই হয়েছেন।
গুয়াহাটির সরুসজাইয়ে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আজ রবিবার (৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের লড়াই। সন্ধ্যা পাঁচটায় প্রথম লড়াই হয় ইউরোপীয়ান ফুটবলের শক্তি ফ্রান্সের সঙ্গে নবাগত দ্বীপরাষ্ট্র নিউ ক্যালেডোনিয়ার। গ্রুপ ই-র প্রতিযোগিতায় দুবারের কোয়ার্টার ফিনালিস্ট ফ্রান্স ফেভারিট হিসেবে অবতীর্ণ হলেও মাত্র ২,৬৮,৭৬৭ জনসংখ্যার কানাক আদিবাসীদের দেশ নিউ ক্যালেডোনিয়া সহজেই জমি ছেড়ে দিয়েছে ফ্রান্সকে। নবাগত দলের কোচ ডমিনিক ওয়াসালি বলেছিলেন, উন্নতমানের ফুটবল খেলা প্রদর্শনের মাধ্যমে তাঁরা লড়াইয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান। কিন্তু সে আশার গুড়ে বালি পড়েছে।
এদিকে, আজকের দ্বিতীয় পর্বের লড়াই রাত আটটায় (৮.০০) আসিয়ান ফুটবলের সিংহ জাপান তাঁদের মেগা ইভেন্টের মাধ্যমে অভিযান শুরু করেছে। এফসি অনূর্ধ্ব ১৬ ফুটবল চেম্পিয়ানশিপে চমকপ্রদ প্রদর্শনের মাধ্যমে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী জাপানের মুখোমুখি হয়েছে ২০১৩-এর কোয়ার্টার ফিনালিস্ট হন্ডুরাস।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top