News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন মুলুকে আছড়ে পড়ল সামুদ্রিক ঘূর্ণিঝড় নাটে, মৃত্যু ২৫ জনের
Image

মার্কিন মুলুকে আছড়ে পড়ল সামুদ্রিক ঘূর্ণিঝড় নাটে, মৃত্যু ২৫ জনের

ওয়াশিংটন, ৮ অক্টোবর (হি.স.) : মার্কিন মুলুকে আছড়ে পড়ল সামুদ্রিক ঘূর্ণিঝড় নাটে৷ ঘণ্টায় ১৩৭ কিলোমিটার গতিবেগ নিয়ে ঢুকে পড়েছে এই সামুদ্রিক ঝড়৷ ঝড়ের প্রভাবে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ৷ মিসিসিপিতেও নাটের প্রভাব পড়তে শুরু করেছে৷ বিভিন্ন শহরের রাস্তা জনমানব শূন্য ৷ আগে থেকেই সতর্কতা জারি করা হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যু এড়ানো গিয়েছে৷ ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, লুইসিয়ানায় শুরু হয়েছে নাটে তাণ্ডব৷ ফ্লোরিডায় প্রবেশের আগে ঘূর্ণিঝড় নাটের তাণ্ডব দেখেছে মধ্য আমেরিকার তিনটি দেশ হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া৷ এই তিন দেশে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। শুধু নিকারাগুয়াতে মৃত্যু হয়েছে ১১ জনের। এখানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের তাণ্ডবে হন্ডুরাসে নিখোঁজ অনেকে। কোস্টারিকায় দেখা দিয়েছে পানীয় জলের অভাব৷ লক্ষ লক্ষ মানুষ আশ্রয় শিবিরে চলে গিয়েছেন৷ নাটে’র কারণে এই সব দেশগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে এই তিন দেশে ভারী বর্ষণ, ভূমিধ্বস, বন্যাসহ রাস্তাঘাট বন্ধ৷ বিবিসি, সিএনএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট, ফ্লোরিডার উপকূল এলাকায় সমুদ্র অশান্ত৷ এই প্রদেশের তিনটি গুরুত্বপূর্ণ এলাকা আলবামা, লুইসিয়ানা ও মিসিসিপিতে নেমে পড়েছেন উদ্ধারকারীরা৷ নাটে তাণ্ডব থেকে দুর্ঘটনা এড়াতে মেক্সিকো উপসাগর লাগোয়া এলাকায় জারি বিশেষ সতর্কতা৷ এখানেই রয়েছে মার্কিন মুলুকের জ্বালানী তেল ও গ্যাস সরবরাহকারী পাইপ লাইন৷ আপাতত বন্ধ জ্বালানী সরবরাহ৷ উপকূলীয় এলাকায় বিভিন্ন বন্দরে জারি চরম সতর্কতা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top