News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে এনআইএ নতুন ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ
Image

দিল্লিতে এনআইএ নতুন ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): মঙ্গলবার এনআইএর নিজস্ব বহুতল ভবনের উদ্বোধন হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নয়াদিল্লির লোধী রোডে এই ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এই অনুষ্ঠানে হাজির থাকার কথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির ও কিরেন রিজিজুর। শুরুতে এনআইএর দফতর ছিল নয়াদিল্লির একটি হোটেল। পরে নয়াদিল্লির জয়সিংহ রোডের একটি দফতরে সরে যায় এনআইএর সদর দফতর। এবার স্থায়ী সদর দফতর পাচ্ছে এনআইএ। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর নগরোন্নয়ন মন্ত্রক এনআইএর সদর দফতর গঠনের জন্য ২২.৭৮ লক্ষ টাকায় ১.০৩৫৬ একর জমি দেয়। সেই জমিতেই তৈরি হয়েছে দফতর। এছাড়া কলকাতা, লখনউ, হায়দরাবাদ, কোচি, গুয়াহাটি, মুম্বই, রায়পুর ও জম্মুতে এনআইএর শাখা আছে। মালদা, শিলিগুড়ি, রাঁচি, চণ্ডীগড়, শ্রীনগর, চেন্নাই, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, আমদাবাদ, ভারুচ, জগদলপুর, পটনা, বিজয়ওয়াড়া ও ইম্ফলে এনআইএ-র ক্যাম্প অফিস আছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর সে বছরেরই ৩১ ডিসেম্বর এনআইএ গঠন করা হয়। ২০০৯ সালের ১৯ জানুয়ারি থেকে কাজ শুরু করে এই সংস্থা। সন্ত্রাসবাদী কার্যকলাপ রোখার জন্যই কাজ করে এনআইএ। জিহাদি সন্ত্রাসবাদ, উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপে অর্থসাহায্য ও জাল নোট, মাওবাদী কার্যকলাপ সহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছে এনআইএ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top