News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে পাম্প ধর্মঘট ১৩ অক্টোবর
Image

দেশজুড়ে পাম্প ধর্মঘট ১৩ অক্টোবর

দিল্লি, ৭ অক্টোবর (হিঃস)৷৷ আগামী ১৩ অক্টোবর দেশজুড়ে পাম্প ধর্মঘটের ডাক দিল পেট্রল পাম্প ডিলার অ্যাসোয়িসেশন৷ দেশের প্রায় ৫৪ হাজার পাম্পা সেদিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে৷ পেট্রল ও ডিজেলকে জিএসটির আওতায় আনা, কমিশন বাড়ানো, সরবরাহ ঠিক করা সহ বিভিন্ন দাবি নিয়ে এই ধর্মঘট ডাকা হয়েছে৷ গত ৮ জুন রাষ্ট্রায়ত্ত তেল কম্পানিগুলি প্রতিদিন তেলের দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়৷ সেই সিদ্ধান্তের বিরোধিতা করে পেট্রল পাম্প ডিলাররা৷ অল ইন্ডিয়া পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় বনশাল জানান, তেল কম্পানিগুলির কাছ থেকে সাড়া না পেলে তাঁরা আগামী ২৭ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে যাবেন৷ বনশন জানান, তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, পেট্রল ও  ডিজেলকে জিএসটিতে আনার দাবি৷ রয়েছে মার্জিন ও কমিশন বাড়ানো, সঠিক সরবরাহের দাবি৷ এর আগে পেট্রল ও ডিজেলের দাম প্রতিদিন নির্ধারণ করার প্রস্তাবের বিরোধিতা করে পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন৷ নো পারচেজ নোট সেলর ডাক দেওয়া হয় ফেডারেশন অফ অল ইন্ডিয়া পেট্রলিয়াম ট্রেডার্সের তরফে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top