News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত বিশালগড়ে
Image

১৫ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ অক্টোবর৷৷ বৃহস্পতিবার সকালে বিশালগড় থানার পুলিশ একটি ছোট ট্রাক আটক করে গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ গাড়িটি আসামের৷ সোনামুড়া থেকে এস এস ২৬ সি ৩০৭৪ নম্বরের গাড়িটি রওয়ানা দিয়ে আগরতলার দিকে যাচ্ছিল৷ বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারীক প্রবীর পালের নেতৃত্বে ঐ সড়কে উৎ পেতে থাকে৷ গাড়িটি বিশালগড় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে আসতেই পুলিশ গাড়িটি আটক করে৷ গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই চালক গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়৷ গাড়িতে তল্লাসি চালিয়ে ৩০৬ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ পুলিশ জানিয়েছে উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা৷ পুলিশ গাড়ির মালিকের সন্ধানে তথ্য অনুসন্ধান শুরু করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top