News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুর বাড়িতে বিষপান করে আত্মঘাতী শ্রমিক
Image

শ্বশুর বাড়িতে বিষপান করে আত্মঘাতী শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করলেন এক শ্রমিক৷ মৃতের নাম মানিক চন্দ্র দেবনাথ৷ বাড়ি ধর্মনগরের পূর্ব হাফলং এলাকায়৷ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ৩রা অক্টোবর ধর্মনগর গোবিন্দপুরস্থিত শ্বশুর বাড়িতে রহস্যজনক ভাবে বিষপান করেছেন৷ তাঁকে সঙ্গে সঙ্গেই আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা বেগতিক হওয়ায় তাঁকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ তিন দিন জি বি হাসপাতালে মৃত্যুর সাথে লাড়াই করেছেন৷ বৃহস্পতিবার রাতে হাসপাতালেই তিনি প্রাণ হারান৷ শুক্রবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ মৃতের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে মানসিক দিক দিয়ে দ্বিধাগ্রস্থ করে আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছিল মানিক চন্দ্র দেবনাথকে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷ তদন্ত শুরু করলেও খবর লেখা পর্যন্ত অভিযোগের সত্যতা পায়নি বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top