News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিরুদ্ধে আগ্রাসী মনোভাবের অভিযোগে রাজ্যব্যাপী সিপিএম আন্দোলন করবে ৯ অক্টোবর
Image

বিজেপির বিরুদ্ধে আগ্রাসী মনোভাবের অভিযোগে রাজ্যব্যাপী সিপিএম আন্দোলন করবে ৯ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ সিপিএমের বিরুদ্ধে দেশব্যাপী বিজেপি যে কর্মসূচী নিয়েছে তার বিরুদ্ধে ৯ অক্টোবর রাজ্যেও আন্দোলন সংগঠিত করা হবে৷ বিজেপি আগ্রাসী মনোভাব নিয়ে সিপিএমের বিরুদ্ধে কর্মসূচী ঘোষণা করেছে বলেও সিপিএম রাজ্য কমিটি মনে করে৷ শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, কেরালার সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের মিথ্যা অভিযোগ এনে পদযাত্রা সংগঠিত করা হচ্ছে৷ দিল্লীতে পার্টির সর্বভারতীয় কার্য্যালয়ের সামনে প্রায় প্রতিদিন ধর্না সংগঠিত করা হচ্ছে৷ এই ধরনের ঘটনা কিংবা আন্দোলন দেশে কখনই হয়নি৷ আগ্রাসী মনোভাব নিয়ে বিজেপি এসব কাজ করছে৷
তিনি আরও বলেন, বিজেপি এসমস্ত কার্যকলাপে সিপিএম অবশ্য গর্ব অনুভব করে কারণ সিপিএম একমাত্র দল যারা স্বৈরাচারী উদারীকরণের বিরুদ্ধে জনমত তৈরী করছে৷ আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হবে৷ হত্যা ও অন্যান্য অপরাধে অভিযুক্ত বিজেপির নেতারা কেরালায় তাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন৷ সারা দেশেই এইসবের বিরুদ্ধে ৯ অক্টোবর আন্দোলন সংগঠিত করা হবে৷ এর অঙ্গ হিসেবে রাজ্যেও বিস্তর কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান বিজন ধর৷
এদিকে দীর্ঘ সময় বাদে হিংসা নিয়ে মুখ খুলল সিপিএম৷ রাজ্যে হিংসার বাতাবরণ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে সিপিএম৷ যদিও সচেতন নাগরকি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে বলে মনে করেন সিপিএম রাজ্য সম্পাদক৷ তিনি বলেন, দুর্গোৎসব এখন পর্যন্ত মোটামুটি ভাল ভাবেই কেটেছে৷ যদিও বিদ্বেষের মনোভাব এবং সংঘাত সৃষ্টির চেষ্টা হয়েছে৷ কিন্তু, সুরক্ষা কর্মীরা যথেষ্ট সচেতন থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে৷ রাজ্যের সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে৷ দুর্গাপূজার আগে গত ১৯ সেপ্ঢেম্বর থেকেই রাজ্যের নানা স্থানে আইপিএফটি সংঘর্ষ শুরু করে৷ জাতি উপজাতির ঐক্য সংহতি নষ্ট করার চেষ্টা হয়৷ এই ধরণের পরিস্থিতি ইতিপূর্বে রাজ্যে কখনো হয়নি দাবি করে বিজনবাবু বলেন ষড়যন্ত্র এখনো চলছে এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থেকে এর মোকাবিলা করার আহ্বান জানান তিনি৷
অন্যদিকে, সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে সিবিআই তদন্ত নাকচ করল সিপিএম৷ একই সঙ্গে এই বিষয়ে রাজ্য সরকারের অবস্থানকে স্বাগত জানিয়েছে দল৷ যদিও সিপিএম আজ স্বীকার করেছে পুলিশের সামনেই শান্তনু ভৌমিককে হত্যা করা হযেছে৷ সিপিএম রাজ্য সম্পাদক বলেন, সাংবাদিক হত্যাকান্ডের ঘটনায় দল উদ্বিগ্ণ৷ কিন্তু, যারা খুন করেছে এবং যারা এ হত্যাকান্ডের পেছনে মদত জুগিয়েছে তারা সকলেই সিবিআই তদন্ত চাইছে৷ তারা আসামী ধরতে বাধা দিচ্ছে৷ দোষীদের গ্রেপ্তার করার বিষয়ে অগণতান্ত্রিক বলছে৷ এটা নেতিবাচক রাজনীতি৷ বিভিন্ন প্রশ্ণের উত্তরে বিজনবাবু বলেন, এন সি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি শান্তনু ভৌমিককে হত্যা করেছে৷ পুলিশ ঘটনাস্থলে ছিল৷ পুলিশের গাফিলতি থাকলে তা অবশ্যই রাজ্য সরকার দেখবে৷ তিনি স্বীকার করেন জিপসির পাটাতনে শান্তনুকে শুইয়ে হাসপাতালে আনার ঘটনা অমানবিক৷ তিনি বলেন, এসব বিষয় তদন্তে আসা উচিৎ৷ শান্তনু ভৌমিক প্রকৃত সাংবাদিকতা করতে শান্তি সম্প্রীতির পক্ষে সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন বিজন ধর৷ সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে বিজন ধর বলেন, পুলিশ সাধারণত গণতান্ত্রিক আন্দোলনে অস্ত্র নিয়ে হাজির হয় না৷ এতদিন পুলিশ এবং অন্যান্য সুরক্ষা কর্মীরা লাঠি নিয়ে আইপিএফটির কর্মসূচিতে উপস্থিত থাকত কিন্তু, পরবর্তীতে পরিস্থিতিতে তাদের রাইফেল দেওয়ার কথাও ভাবা হচ্ছে৷ তিনি আশা করেন দ্রুত তদন্ত শেষ হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে৷ ১৯৮০ সালে যেভাবে জাতি দাঙ্গা বাধানো হয়েছিল সেই ধরনের পরিবেশ এখন নেই৷ তবে এ ধরনের চেষ্টা চলছে বলে দাবি করেন বিজন ধর৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top