News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ির উঠানে দাঁড়িয়ে গুলি চালাল সেনা জওয়ান, আতঙ্ক
Image

বাড়ির উঠানে দাঁড়িয়ে গুলি চালাল সেনা জওয়ান, আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ভারতীয় সেনা বাহিনীর এক নায়েক সুবেদার কর্তৃক ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা বন্দুক থেকে বাড়ির উঠানে দাঁড়িয়ে শূন্যে দুই রাউন্ড গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে নতুনবাজার থানার অধীন উত্তর একছড়ি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, পাঞ্জাবের জলন্ধরে কর্মরত ভারতীয় সেনা বাহিনীর নায়েক সুবেদার সুলতান আহমেদ নামে এক জওয়ান গত ৪ঠা সেপ্ঢেম্বর ব্যক্তিগত ব্যবহারের জন্য লাইসেন্সপ্রাপ্ত ডিবিবিএল ১২ বোর এর একটি বন্দুক ক্রয় করে৷ গত ৩রা অক্টোবর উক্ত বন্দুক সহ নতুনবাজার স্থিত উত্তর একছড়ি গ্রামে নিজ বাড়িতে আসে সুলতান৷ বৃহস্পতিবার লক্ষ্মীপুজার দিন সরকাল আনুমানিক দশটা নাগাদ সুলতান ঐ বন্দুক থেকে শূন্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে৷ গুলির আওয়াজে গোটা এলাকায় আতঙ্ক ছড়ি যায়৷ সঙ্গে সঙ্গে নতুনবাজার থানায় খবর দেয় এলাকাবাসী৷ থানার এসআই বিমলেন্দু সাহা বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর নিয়ে সুলতান আহমেদের বাড়িতে যায়৷
পুলিশ তদন্তক্রমে দেখতে পায় সুলতানের ব্যবহারকৃত বন্দুকটির লাইসেন্স রয়েছে ও ভাওচারও রয়েছে৷ তারপর পুলিশ রাজ্যে ক্রমশ ঘটে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও পূজার মরশুম হওয়ায় বন্দুক সহ সুলতানকে থানায় নিয়ে যায়৷ এই ব্যাপারে এসআই বিমলেন্দু সাহার সাথে কথা বললে তিনি জানান, আপাতত বন্দুকটি আর্মস অ্যাক্ট প্রোবিশন অনুযায়ী থানায় জমা রাখা হয়েছে৷ পরবর্তী সময়ে উর্ধতন কর্তৃপক্ষের আদেশানুসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷
তবে রাজ্যে ক্রম বর্ধমান রাজনৈতিক উত্তেজনার পরিবেশের মধ্যে ভারতীয় সেনা বাহিনীর একজন নায়েক সুবেদার কর্তৃক বিনা কারণে শূন্যে গুলি ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ক্ষোভের সঞ্চারও হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top