News Flash

Image

জলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ অক্টোবর৷৷ শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে স্নান করতে গিয়েপুকুরের জলে ডুবে প্রাণ গেল ছয় বছরের এক শিশুর৷ ঘটনাটি ঘটেছে আর কে পুর থানার অধীন টেপানিয়ায়৷ মৃত শিশুর নাম রূপম দেবনাথ৷ বাবার নাম কিংকর দেবনাথ৷ শিশুর পরিবারের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো খাবার খেয়ে বন্ধুদের সাথে বাড়ীর পাশে একটি পুকুরে স্নান করতে যায় রূপম৷ দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি৷ বাড়ির লোকজনের সন্দেহ হয়৷ পুকুরে তল্লাসী চালিয়ে জলের নীচ থেকে রূপমের নিথর দেহ উদ্ধার করা হয়৷ নিয়ে যাওয়া হয়  হাসপাতালে৷ এদিকে, মৃতের বাবা মায়ের অভিযোগ শিশুকে খুন করে মৃতদেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশ অবশ্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে৷ এদিকে, শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top