News Flash

  • Home
  • Uncategorized
  • কলসীতে পার্টি অফিস দখল নিয়ে উত্তেজনা
Image

কলসীতে পার্টি অফিস দখল নিয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অসহিষ্ণুতা ক্রমশ প্রবল আকার ধারণ করছে৷ দক্ষিণ ত্রিপুরার কলসীতে কংগ্রেস ভবন বলপূর্বক দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ বিজেপির স্থানীয় কার্যকর্তারা আড়াই দশকের পুরনো কংগ্রেস ভবন দখল করে ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে ফেলে দিয়ে বিজেপি কার্য্যালয় করে নেয় লক্ষ্মীপূজার রাতে৷ খবর পেয়ে শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস সহ সভাপতি পিযুষ বিশ্বাস, কংগ্রেস পরিষদীয় দলনেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায় দলীয় কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান৷ সংসদীয় শাসন ব্যবস্থায় ইদানিং রাজ্যে দলীয় কার্য্যালয় দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ তোলেছেন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷ দক্ষিণ ত্রিপুরায় বিজেপির কার্যকতারা রাতের আধারে কংগ্রেস ভবন দখল করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ কংগ্রেস কর্মীরা হতাশ হয়ে দলবদল করলেও একাংশ একনিষ্ঠ কর্মী নেতৃত্বকে পাশে পেয়ে দখলমুক্ত করতে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলে দেয়৷ খবর পেয়ে বিশাল সংখ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ জানা গিয়েছে, থানায় ভবন জবরদখল নিয়ে একটি মামলা রুজু করেছেন কংগ্রেস নেতৃত্ব৷ অভিযোগ, বেআইনী ভাবে দলীয় অফিস দখলকারীদের বিরুদ্ধে পুলিশ সঠিক ব্যবস্থা নিচ্ছে না অজ্ঞাত কারণে৷ খবর চাউড় হতেই দিনভর টানটান উত্তেজনা বিরাজ করেছে কলসীতে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top