News Flash

  • Home
  • Uncategorized
  • অশিক্ষক পদেও অনিশ্চয়তা, শিক্ষাভবনে ধর্ণা দিয়ে মহাকরণে গেলেন চাকুরীচ্যুত শিক্ষকরা
Image

অশিক্ষক পদেও অনিশ্চয়তা, শিক্ষাভবনে ধর্ণা দিয়ে মহাকরণে গেলেন চাকুরীচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ১২০০০ অশিক্ষক পদের নিয়োগ সংক্রান্ত মামলার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হতেই

মহাকরণের সামনে চাকুরীচ্যুত শিক্ষকরা৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ ভবিষ্যত নিশ্চিত অন্ধকারের দিকে, এই আশঙ্কায় শুক্রবার পুজোর দীর্ঘ ছুটির পর অফিস খুলতেই শিক্ষাভবনের সামনে গিয়ে কয়েকশ চাকুরীচ্যুত শিক্ষক ধর্ণা প্রদর্শন করেন৷ তাঁদের একটাই বক্তব্য, সুপ্রিম কোর্টে পুনরায় রাজ্য সরকার ধাক্কা খেলে ১২০০০ অশিক্ষক পদে নিয়োগ নিয়ে জটিলতা দেখা দেবে৷ একই সাথে তাঁদের আশঙ্কা, হয়তবা রাজ্য সরকার যে উদ্দেশ্যে নতুন ১২হাজার অশিক্ষক পদ সৃষ্টি করেছে তাতে চাকুরীচ্যুত শিক্ষকরা সুবিধা পাবেন না৷ এই সমস্ত একাধিক প্রশ্ণে উত্তর জানতেই আজ কয়েকশ চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষাভবনের সামনে জড়ো হন৷ সেখান থেকে তাঁরা মহাকরণের উদ্দেশ্যে ছুটে যান৷ মূলত, চাকুরীচ্যুত শিক্ষকরা তাঁদের মনে সৃষ্টি হওয়া একাধিক প্রশ্ণের স্পষ্টিকরণ জানতে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য মহাকরণে যান৷ এদিন চাকুরীচ্যুত শিক্ষকদের পাঁচ সদস্যক এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর কাছে একাধিক প্রশ্ণের স্পষ্টিকরণ দাবি করেন৷
[vsw id=”fV0GKmQVi68″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]জানা গেছে, চাকুরীচ্যুত শিক্ষকদের মূল প্রশ্ণ ছিল সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেলে তাঁদের দায়িত্ব কে বহন করবে৷ এরই সাথে তাঁদের আরো প্রশ্ণ ছিল মামলা শেষ না হওয়া পর্যন্ত নতুন ১২হাজার অশিক্ষক পদে নিয়োগে স্থগিতাদেশ জারি থাকলে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে৷ জানা গেছে, শিক্ষামন্ত্রী তাঁদেরকে সুস্পষ্ট কোন জবাব দিতে পারেননি৷ তবে, রাজ্য সরকার তাঁদের পাশে দাঁড়াবে সেই আশ্বাস শিক্ষামন্ত্রী আবারো দিয়েছেন৷
উল্লেখ্য, সুপ্রিমকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলছে৷ বেআইনি ভাবে ১২হাজার অশিক্ষক পদে কেবলমাত্র চাকুরীচ্যুত শিক্ষকদেরই সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ মামলায় উল্লেখ করা হয়েছে৷ সুপ্রিমকোর্টও প্রাথমিক ভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত অভিযোগ আপাত গ্রাহ্য বলে নির্দেশনামায় উল্লেখ করেছে৷ তাই, এই মামলার পরবর্তী শুনানি ২৪ অক্টোবর ধার্য করে ততদিন ১২হাজার অশিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে দেশের সর্র্বেচ্চ আদালত৷ স্বাভাবিক ভাবেই, ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল করার পর ফের ১২হাজার অশিক্ষক পদে নিয়োগকে ঘিরে আদালত অবমাননার মামলায় সুপ্রিমকোর্টের রায় রাজ্য সরকারের বিরুদ্ধে যেতে পারে বলেই চাকুরীচ্যুত শিক্ষকরা আশঙ্কায় ভুগছেন৷ এরই বহিঃপ্রকাশ এদিন দেখাগেছে৷ তাতে, রাজ্য সরকারেরও চিন্তা আরো বেড়েছে বলেই ধারণা করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top