News Flash

  • Home
  • Uncategorized
  • নওয়াজউদ্দিন সিদ্দিকিকে জেরা করবে ইডি
Image

নওয়াজউদ্দিন সিদ্দিকিকে জেরা করবে ইডি

মুম্বই,৭ অক্টোবর (হি.স.): অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে সমন পাঠাল ইডি। তাঁর নামে হিসেব বহির্ভূত সম্পত্তির মামলা ঝুলছে। এর আগে, ৪ অক্টোবর তাঁকে হাজিরা দিতে বলেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ব্যস্ততার কারণে সেবার যেতে পারেননি নওয়াজ। তাই নতুন করে সমন পাঠানো হয়েছে। ‘ওয়েব ওয়ার্কার্স লিমিটেড’ ওয়েবসাইটের হয়ে বিজ্ঞাপন করতে ১ কোটি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন নওয়াজ। পুরোটাই নাকি নগদে‌!‌ তাই কালো টাকা জমা রাখার দায়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ বছর ফেব্রুয়ারি মাসে ‘ওয়েব ওয়ার্কার্স লিমিটেড’–এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সংস্থার মালিককে গ্রেফতার করে পুলিস। জেরায় বিজ্ঞাপনের পারিশ্রমিক বাবদ নওয়াজউদ্দিন সিদ্দিকিকে ১ কোটি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা মানেন তাঁরা। তারপরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান গোয়েন্দারা।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top