News Flash

  • Home
  • Uncategorized
  • আসামীকে মুক্তি দিতে খুমুলুঙে থানা ঘেরাওয়ের নামে তান্ডব, চলল গুলি, আবারও মোবাইল নেট বন্ধ করল রাজ্য প্রশাসন
Image

আসামীকে মুক্তি দিতে খুমুলুঙে থানা ঘেরাওয়ের নামে তান্ডব, চলল গুলি, আবারও মোবাইল নেট বন্ধ করল রাজ্য প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ রাজ্যে আবার নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে সদর দপ্তর খুমুলুঙে এক যুবকের গ্রেপ্তারের প্রতিবাদে উপজাতি পুরুষ মহিলারা থানা ঘেরাও করেছে৷ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হিংসাশ্রয়ী তান্ডব শুরু হয়েছে৷ জানা গেছে, বলেন্দ্র দেববর্মা (৩২) নামে এক যুবককে খুমুলুঙে থেকে পুলিশ বিকাল সড়ে ৪টা নাগাদ গ্রেপ্তার করে রাধাপুর থানার নিয়ে আসে৷ এর কিছুক্ষণ পরেই জনজাতি অংশের মহিলারা সুরক্ষাকর্মী সমেত আচমকা থানা ঘিরে ফেলে৷ তাদের বক্তব্য বলেন্দ্র নির্দোষ এবং মিথ্যা অভিযোগে তাকে তুলে আনা হয়েছে৷ অন্যদিকে পুলিশের দাবী গত ২০ সেপ্ঢেম্বরে খুমুলুঙে পুলিশের গাড়ি পোরানো এবং সরকারী সম্পত্তি নষ্ট করায় সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ এদিকে এই গ্রেপ্তারের পর থেকে পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় হিংসাত্মক তান্ডব শুরু হয়েছে৷ থানা ঘেরাও মুক্ত করতে এবং এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশের শীর্ষ স্থানীয় আধিকারিকরা এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা খুমুলুঙে যান৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১৪৪ ধারা জারী করা হয়েছে৷ জানা গিয়েছে, পুলিশ ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে শূণ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে৷ কাদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে৷
এদিন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গত মাসে সাংবাদিক হত্যা ও উত্তেজনা ছড়াবার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করার পর খুমুলুঙ উপজাতি এলাকায় উত্তেজনা ছড়ায়৷ কয়েক হাজার মহিলা এই গ্রেফতারের প্রতিবাদে রাধা থানা ঘিরে রাখে৷ খবর পেয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি আয়ত্বে আনতে পারেনি৷ এদিন ওই এলাকার পরিস্থিতি কার্যত বিক্ষোভকারীদের হাতে চলে যায়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় প্যারা মিলিটারী ফোর্স নামানো হয়েছে৷ এদিকে, উত্তেজনা যাতে না ছড়াতে পারে সে কারণে ফের বুধবার বিকেল থেকে রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top