News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে জঙ্গি হামলার ছক বানচাল, খতম তিন সন্ত্রাসবাদী
Image

শ্রীনগরে জঙ্গি হামলার ছক বানচাল, খতম তিন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ৩ অক্টোবর (হি.স.): শ্রীনগরে ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী| মঙ্গলবার ভোরে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে গোগো হুমহুমা এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ছাউনিতে অতর্কিতে হামলা চালায়পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা| যদিও সন্ত্রাসবাদীদের সেই চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন জঙ্গি| তবে দুঃসংবাদ হল, জঙ্গি হামলার ঘটনায় শহিদ হয়েছেন এক জন বিএসএফ জওয়ান এবং আহত হয়েছেন আরও দু’জন| ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোর তখন ৪টে হবে| শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে গোগো হুমহুমা এলাকায় বায়ুসেনা স্টেশনের ভিতরে ১৮২ নম্বর ব্যাটেলিয়নের ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা| সন্ত্রাসবাদী দলে ৪-৫ জন জঙ্গি ছিল| ছাউনির মধ্যেই একটি বাড়িতে আশ্রয় নিয়ে সেনা জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| এরপরই গোটা বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| শুরু হয় তীব্র গুলির লড়াই| দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে তিন সন্ত্রাসবাদী| শহিদ হয়েছেন এক জন বিএসএফ জওয়ান এবং আহত হয়েছেন আরও দু’জন জওয়ান|
ভয়াবহ জঙ্গি হামলার পরই বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর| বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরে যাওয়ার সমস্ত রাস্তা| বাতিল করা হয়েছে ভোরের সবক’টি উড়ান| পরিস্থিতি পর্যালোচনার জন্য মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা বিভাগের কর্তারা| উল্লেখ্য, বছর ১৭ আগে ২০০০ সালে শ্রীনগর বিমানবন্দরে হামলার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা| যদিও ভারতীয় সেনাবাহিনীর তত্পরতায় জঙ্গিদের সেই চেষ্টা বানচাল হয়ে যায়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top