News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী
Image

হিমাচল প্রদেশে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী

বিলাসপুর, ৩ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | মঙ্গলবার বিলাসপুরের কোঠিপুরায় প্রস্তাবিত এইমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক মাবেশে বিজেপির বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করে রাজ্যবাসীকে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার ডাক দেন তিনি।
এদিন বিলাসপুরের কোঠিপুরায় প্রস্তাবিত এইমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বিজেপির সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামিনে থাকা বীরভদ্র সরকারকে ‘ছুঁড়ে ফেলা’র ডাক দিয়ে বলেন, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এনডিএ-র বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। ২০১৪-র আগে পর্যন্ত সংবাদপত্রগুলির পাতাজুড়ে থাকত কোলগেট বা টু জি কেলেঙ্কারির। মুখ্যমন্ত্রীর পুরো পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, জামিনে রয়েছে। তা সত্বেও কংগ্রেস বীরভদ্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে | কারণ গোটা দলটাই দুর্নীতির পথগামী।
তিনি বলেন, কয়েকজন কংগ্রেস নেতাকে জিজ্ঞাসা করেছিলাম, কেন বীরভদ্রকে সরানো হচ্ছে না। তাঁরা বললেন, গোটা কংগ্রেসের ওপরতলার নেতৃত্বই জামিনে রয়েছে, কী করে ব্যবস্থা নেবে!
প্রধানমন্ত্রীর দাবি, হিমাচল প্রদেশে শাসনের রাশ হাতে তুলে নিয়ে রাজ্যবাসীকে স্বচ্ছ ও যোগ্য সরকার উপহার দেওয়ার স্বপ্ন পূরণে তৈরি বিজেপি| তিনি বলেন, এনডিএ সরকার উন্নয়নে বিশ্বাসী। বর্তমানে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ১৩টি বড় প্রকল্প কার্যকর হচ্ছে হিমাচলে, যার ফলে রাজ্যে আর্থিক উন্নয়নে গতি বাড়বে, কর্মসংস্থান হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top