News Flash

  • Home
  • Uncategorized
  • লালুপ্রসাদ ও তেজস্বী যাদবকে ফের ডেকে পাঠাল সিবিআই
Image

লালুপ্রসাদ ও তেজস্বী যাদবকে ফের ডেকে পাঠাল সিবিআই

দিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : রেলের হোটেল টেন্ডারে দুর্নীতির মামলায় লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে ফের ডেকে পাঠাল সিবিআই । আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদকে হাজিরা দিতে বলা হয়েছে ৫ অক্টোবর। তেজস্বীকে হাজিরা দিতে বলা হয়েছে ৬ অক্টোবর।
সিবিআই সূত্রে জানা গেছে, এর আগে তিনবার হাজিরা এড়িয়ে গেছেন তাঁরা। তাই মঙ্গলবার নতুন করে হাজিরার তারিখ দেওয়া হয়েছে দু’জনকে। ২৬ সেপ্টেম্বর সমন পাঠিয়ে ৩ ও ৪ অক্টোবর তাঁদের হাজিরা দিতে বলা হয়। কিন্তু, হাজিরা দেননি কেউই। তার আগে ২২ সেপ্টেম্বর সমন পাঠানো হয়েছিল। বলা হয়েছিল ২৫ ও ২৬ সেপ্টেম্বর হাজিরা দিতে। কিন্তু, তখন হাজিরা দিতে পারবেন না জানিয়ে আরও দু’সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন তাঁরা। জিজ্ঞাসাবাদের জন্য এর আগে ১১ ও ১২ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছিল তাঁদের। উল্লেখ্যা, ২০০৬ সালে রাঁচি ও পুরীতে রেলের হোটেল বণ্টনের টেন্ডারে দুর্নীতির অভিযোগে ওঠে। সেই অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ-সহ রাবড়ি দেবী, তেজস্বী, IRCTC-র প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর পি কে গয়েল, লালুঘনিষ্ঠ আরজেডি নেতা প্রেমচন্দ্র গুপ্তর স্ত্রী সরলা গুপ্তের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top