News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তাহীনতার কারণে বন্ধ থাকা হেজামারা ভায়া আগরতলা-কমলপুর রুটে গাড়ি চলাচল শুরু কাল
Image

নিরাপত্তাহীনতার কারণে বন্ধ থাকা হেজামারা ভায়া আগরতলা-কমলপুর রুটে গাড়ি চলাচল শুরু কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ রাজ্যের চলমান অস্থির পরিস্থিতির কারণে দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে আগরতলা-খোয়াই-কমলপুর ভায়া হেজামারা রুটে স্বাভাবিক যান চলাচল৷ পুলিশ প্রশাসনের নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতে আগামী ৪ অক্টোবর থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত ঐ রুটে স্বাভাবিক যান চলাচল শুরু হবে৷ আগরতলা থেকে খোয়াই এবং কমলপুরের উদ্দেশ্যে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়ি রওয়ানা দেবে৷ অন্যদিকে, খোয়াই থেকেও আগরতলার উদ্দেশ্যে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়ি রওয়ানা দেবে৷ কমলপুর থেকে খোয়াই এবং আগরতলার উদ্দেশ্যে দিনের অন্তিম গাড়ি কটা নাগাদ রওয়ানা দেবে তা এখনো স্থির হয়নি বলে জানা গেছে৷
গত ১৯ সেপ্ঢেম্বর আগরতলায় ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সমাবেশকে ঘিরে আগরতলা-খোয়াই রুটে বেশ কয়েকটি স্থানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল৷ তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং বহু গাড়ি দুর্বৃত্তরা ভাঙচুড় করেছিলেন৷ এই ঘটনার পরদিন মান্দাইতে সাংবাদিক শান্তনু ভৌমিক নৃশংসভাবে খুন হন৷ এছাড়াও বাইজলবাড়ি, খুমুলুঙ-এ একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ নিরাপত্তার প্রশ্ণে আগরতলা-খোয়াই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ শুধু তাই নয়, খোয়াই-কমলপুর রুটেও যান চলাচল রীতিমত স্তব্ধ হয়ে পড়ে৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দিন কয়েকবাদে আগরতলা থেকে হেজামারা পর্যন্ত যান চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়৷ একই ভাবে খোয়াই থেকে কমলপুর রুটেও যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়৷ কিন্তু, আতঙ্কের কারণে মিনিবাস কিংবা বাস ঐ রুট গুলিতে চলাচল প্রায় বন্ধ থাকে৷ খোয়াই কমলপুর রুটে ছোটগাড়ি চলাচল শুরু করে৷ কিন্তু আগরতলা থেকে হেজামারা পর্যন্ত মিনিবাস কিংবা বাস চালাতে গিয়ে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে দেখে বাস মালিকরা পরিষেবা বন্ধ করে দেন৷ ফলে, এই রুটে সারাদিনে কয়েকটি ছোট গাড়ি চলাচল করেছে গত কয়েকদিন ধরে৷
অদ্ভুত এই পরিস্থিতির ফলে একদিকে বাস মালিকদের লোকসান হচ্ছিল, অন্যদিকে নিত্য যাত্রিরাও ভোগান্তির শিকার হচ্ছিলেন৷ এই সমস্যার সমাধানে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন দিনদুয়েক আগে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছে৷ এ বিষয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন, আইজি আইন শৃঙ্খলা সহ পুলিশের পদস্থ আধিকারিকদের সাথে দিন দুয়েক আগে এই সমস্যার সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে পুলিশ প্রশাসনের কাছে আশ্বাস মিলেছে আগরতলা-খোয়াই-কমলপুর ভায়া হেজামারা রুটে যান চলাচলে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে৷ সেই অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে পুনরায় ঐ রুটে স্বাভাবিক যান চলাচল শুরু হবে৷ তবে, নির্দিষ্ট সময় ধরে ঐ রুটে যানবাহন চলাচল করবে৷ সৌমিত্র বাবু জানিয়েছেন আগরতলা থেকে দিনের প্রথম গাড়ি সকাল সাতটায় এবং দিনের অন্তিম গাড়ি বিকেল ৪টায় রওয়ানা দেবে৷ একই ভাবে খোয়াই থেকেও একই সময় ধরে যানবাহন চলাচল শুরু হবে৷ তবে, কমলপুর থেকে আগরতলা পর্যন্ত দিনের অন্তিম গাড়ি কটা নাগাদ রওয়ানা দেবে তা এখনও স্থির হয়নি৷ সৌমিত্রবাবু জানিয়েছেন, মূলত হেজামারা হয়ে মোহনবাড়ি, বাইজলবাড়ি এলাকা দিয়ে দিনের আলো থাকতে থাকতেই পারাপারের উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top