News Flash

  • Home
  • Uncategorized
  • অচিরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে সংসদীয় প্রতিনিধি দল
Image

অচিরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে সংসদীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷  দীপাবলী নয় লক্ষ্মী পূজার পরেই ত্রিপুরায় আসছেন বিজেপি সংসদীয় প্রতিনিধি দল৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে তারা দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করবেন৷ রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব আজ সাংবাদিকদের জানিয়েছে আগে কথা ছিল এই প্রতিনিধি দরলটি দীপাবলীর পরে ত্রিপুরায় আসবেন৷ কিন্তু এই ক্ষেত্রে বিলম্ব করা ঠিক হবে না বুঝে বিজেপির সর্বভারতীয় সভাপতি ামিত শাহ সংসদীয় প্রতিনিধি দলকে দ্রুত রাজ্যে পাঠাতে চাইছেন৷ তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পরেছে৷ রাজ্য সরকারের দায়িত্ব আইন্যশৃঙ্খলা বজায় রাখা৷ এখন বিজেপিকে দোষারোপ করে রাজ্য সরাকার তার দায়িত্ব এড়াতে পারেনা৷ মানিক সরকার দায়িত্ব পালন করতে না পারলে, পদে থাকার অধিকার নেি৷ তিনি দায়িত্ব ছেড়ে দিলেই পারেন৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছে বিজেপি৷ এটা সাধারণ মানুষের স্বার্থে৷ এখন আইনশৃঙ্খলা বজায় রাখতে নাপারলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী সংবিধানের উল্লেখিত বিধি মোতাবেক ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে নিতেই হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top