News Flash

  • Home
  • Uncategorized
  • মণীষীদের জীবনাদর্শ আরও বেশী করে অধ্যয়নের উপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর
Image

মণীষীদের জীবনাদর্শ আরও বেশী করে অধ্যয়নের উপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ছাত্র সমাজ কে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মণীষীদের জীবনাদর্শ আরও বেশী করে অধ্যয়ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, এই মণীষীর একাধারে ছিলেন সমাজ সংস্কারক, সাহিত্যিক ও দেশ প্রেমিক৷ তাই ছাত্র সমাজকে তাঁদের পথ অনুসরণ করতে হবে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে রাজ্য ভিত্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এই কথা বলেন৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে৷ প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ তিনি বলেন, কেবল রাজধানী আগরতলায় নয়, এই মণীষীর ১৯৮তম জন্মজয়ন্তী আজ রাজ্যের বিভিন্ন জেলাতেও পালিত হচ্ছে৷ আগামী অক্টোবর মাসে সব বিদ্যালয়ে তাঁর জন্মজয়ন্তী পালন করা হবে৷
শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও আদর্শ ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত অনুসরণ করা প্রয়োজন৷ তাঁর ভাবনা কি ছিল, সে সময় ব্রিটিশ শাসিত ভারতকে মুক্ত করতে তাঁর লেখনী কি ছিল সে সম্পর্কে আজকের প্রজন্মকে জানজ্রেত হবে৷ তিনি চেয়েছিলেন সবার জন শিক্ষা৷ তিনি বলতেন মা বাবা হলেন সন্তান- সন্ততির প্রধান ও প্রথম শিক্ষক৷ চাই মাতৃভাষায় শিক্ষা৷ চাই ইংরেজী ভাষাতেও শিক্ষা৷ পৃথিবীকে জানতে হলে, অংক, বিজ্ঞান, ইংরেজী, ভূগোল, ইতিহাস সব বিষয়ে জানতে হবে৷ নারী শিক্ষায় অগ্রাধিকার দিতে হবে৷ বিদ্যাসাগরের এই সুচিন্তিত অভিমত আজো কেউ লন্ডন করতে পারেনি৷ কিন্তু তাঁর চিন্তা ভাবনা এত বছরে আমরা যদি কার্যকর করতে পারতাম তাহলে ভারতবর্ষ আরও এগিয়ে যেতে পারতো৷ শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীন ভারতে শিক্ষার জন্য বহু কমিশন গঠিত হয়েছে৷ কিন্তু শিক্ষার সার্বিক উন্নয়ন হয়নি৷ আজ দেশ কুসংস্কার ও ধর্মান্ধতার কারণে পিছিয়ে যাচ্ছে৷ কে কোন ধর্ম পালন করবেন, কি খাবেন, কি পোশাক পরিধান করবেন তা বলে দেওয়া হচ্ছে৷ এটা ঠিক নয়৷ তাই ছাত্র সমাজকে মণীষীদের আদর্শ অনুসরণ করতে হবে৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, আমি কেবল আমার জন্য নই, সকলের জন্য, এই ভাবনায় ছাত্র সমাজকে আজ জারিত হতে হবে৷ তিনি বনে, গদ্য সাহিত্যের জনক হলেন বিদ্যাসাগর৷ তিনি বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করেন৷ বিধবা বিবাহ প্রচলন করেন৷ তাঁর দেশপ্রেম ও মাতৃবন্দনা অতুলনীয়৷ তাঁর এই সদগুণাবলী ছাত্র সমাজকে শিখতে হবে৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী আরও বলেন, বিদ্যা বিনয় দান করে৷ কিন্তু বিদ্যা আজ অনেককে দাম্ভিক ও আত্মকেন্দ্রিক করে তুলেছে৷ যা ঠিক নয়৷ শিক্ষা আজ অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে৷ যা হওয়া বাঞ্চনীয় নয়৷ তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে ছাত্র সমাজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানবিক মূল্যবোধগুলি অনুসরণ করতে হবে৷ এ জন্য মা বাবাকেও এগিয়ে আসতে হবে৷ তবেই এই জন্মজয়ন্তী সার্থক হয়ে উঠবে৷ এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ড বিপ্রদাস পালিত ও বিশিষ্ট শিক্ষাবিদ রণজিৎ কুমার দেবনাথ৷ স্বাগত ভাষণ দেন মধ্যশিক্ষা অধিকর্তা তথা অনুষ্ঠানের সভাপতি উত্তম কুমার চাকমা৷ উপস্থিত ছিলেন বুনিয়াদী শিক্ষা অধিকারের অধিকর্তা কুন্তল দাস, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের অধিকর্তা রতীশ মজুমদারসহ ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগণ৷ অনুষ্ঠান শুরুতে অতিথিগণ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে বাণীবিদ্যাপীঠ দ্বাদশ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে৷ দ্বিতীয় পর্বে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ণময় সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top