News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু ভৌমিকের মৃত্যুর স্থলে ধর্নায় বসবে সাংবাদিকরা
Image

শান্তনু ভৌমিকের মৃত্যুর স্থলে ধর্নায় বসবে সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিক হত্যাকান্ডের পর ত্রিপুরার প্রতিবাদী সাংবাদিকের সঙ্গে রাজ্য সরকার ও শাসক দলের সংঘাত প্রকট হয়ে উঠেছে৷ তবে সাংবাদিকদের নয়টি সংগঠন পুলিশের বারণ সত্ত্বেও আগামীকাল ভোরে নিহত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রয়াণ স্থলের উদ্দেশ্যে যাত্রা করছে৷ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের নয়টি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা শাসক দল ও রাজ্য সরকারের অবস্থান এবং তাদের মুখপত্রে প্রকাশিত বয়ানের তীব্র প্রতিবাদ করেন৷ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে বলেন, সিবিআই তদন্ত ছাড়া অন্য কিছুতেই সাংবাদিকরা মানবেন না৷ রাজ্য পুলিশের তদন্তে কোন আস্থা নেই৷ কারণ পুলিশ নিজেরাই আক্রান্ত এবং পুলিশের সামনেই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷ পুলিশের সামনেই সাংবাদিককে হত্যা করা হয়েছে৷ সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলী বলেন, আগামীকাল ভোরে পুলিশের বারণ সত্ত্বেও সাংবাদিকদের নয়টি সংগঠনের প্রতিনিধিরা মান্দাইয়ে শান্তনুর প্রয়াণ ভূমির উদ্দেশ্যে রওনা দেবেন৷ সেখানে এক ঘন্টা ধরে চলবে গণবস্থান৷ একই সঙ্গে আগামী ২রা অক্টোবর গান্ধীর পাদদেশে ধর্ণায় বসবে সাংবাদিকরা৷ সাংবাদিক প্রণব সরকার বলেন, আন্দোলন শুরুর পর থেকে ইন্টারনেট ছিল না৷ কিন্তু, আজ ইন্টারনেট পরিসেবা বহাল হতেই আন্দোলনকারী সাংবাদিকদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমকি দিচ্ছেন শাসক দলের নেতারা৷ শাসক দলের মুখপত্রেও আজ সাংবাদিকদের নাম উল্লেখ করে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে৷ বিষয়গুলি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে জানানো হবে৷ একই সঙ্গে মামলাও করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top