News Flash

  • Home
  • Uncategorized
  • বাম সন্ত্রাস বিরোধী পদযাত্রা করবে বিজেপি, রাজ্যে আসবে সংসদীয় টিম
Image

বাম সন্ত্রাস বিরোধী পদযাত্রা করবে বিজেপি, রাজ্যে আসবে সংসদীয় টিম

বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলে সিপিএমকে কোনঠাসা করার রণকৌশল চুড়ান্ত করে নিয়েছে বিজেপি৷ কেরালা এবং ত্রিপুরাতে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে বাম সন্ত্রাস বিরোধী পদযাত্রা সংগঠিত করবে গেরুয়া শিবির৷ শুধু তাই নয়, নয়াদিল্লিতে সিপিএমের মুখ্য কার্যালয় এ কে গোপালন ভবন লাগাতর ঘেরাও করারও সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ পাশাপাশি, ত্রিপুরাতে সংসদীয় টিম পাঠানো হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির রিপোর্ট তৈরি করে দেওয়ার জন্য৷ সোমবার নয়াদিল্লির তালকোটরা স্টেডিয়ামে বিজেপির জাতীয় কার্যকারীনি কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷
বিপ্লববাবুর কথায়, বৈঠকে কেরালা এবং ত্রিপুরাতে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে বিস্তারিত চর্চা হয়েছে৷ বিজেপি কর্মীদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনার নিন্দা জানানো হয়েছে৷ তিনি জানান, দলের শীর্ষনেতৃত্বদের সিদ্ধান্ত অনুযায়ী বাম সন্ত্রাসের বিরোধীতায় কেরালা এবং ত্রিপুরাতে পদযাত্রা সংগঠিত করা হবে৷ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পদযাত্রায় অংশ নেবেন৷ পাশাপাশি, নয়াদিল্লিতে সিপিএম মুখ্য কার্যালয় এ কে গোপালন ভবনে বিজেপি সাংসদরা নিজ নিজ নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে পালা করে ধর্ণা সংগঠিত করবেন৷ তাতে, প্রায় প্রতিদিন ঘেরাও করা হবে এ কে গোপালন ভবন৷
বিপ্লববাবু এদিন জানিয়েছেন, বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাই সিংহের সাথে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিক খুনের ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন৷ তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজুও উপস্থিত ছিলেন৷ শুধু তাই নয়, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সমস্ত কিছু জানানো হয়েছে৷ তাতে স্থির হয়েছে, খুব শীঘ্রই রাজ্যে সংসদীয় টিম আসবে৷ ঐ টিম রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রিপোর্ট পেশ করবে৷
এদিন তিনি আরো জানিয়েছেন, কালী পূজার পর থেকেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পুরোদমে ঝাঁপাবে বিজেপি৷ দলের কেন্দ্রীয় নেতৃত্বের একটি টিম সর্বক্ষণ রাজ্যে অবস্থান করবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top