News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাইল প্রদেশ কংগ্রেস
Image

শান্তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাইল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির নির্লজ্জ দৃষ্টান্ত হচ্ছে মান্দাই খবর সংগ্রহ করতে গিয়ে খুন হয়েছেন তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক৷ তাই দোষীদের শাস্তির  জন্য হাইকোর্টের একজন সিটিং জজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করার দরকার৷ রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবী জানিয়েছেন কংগ্রেস পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল চন্দ্র রায়৷ তাঁর মতে সি বি আই’র নিরপেক্ষতা এখন সন্দেহের  উর্দ্বে নয়৷ রাজ্যে অশান্তি পাকানোর জন্য বামফ্রন্ট ও বিজেপিকে সমকক্ষে রেখে তোপ দেগেছেন বিধায়ক গোপাল রায়৷ দেশের সরকারের রিপোর্ট কন্ট্রোলে কাজ করছে সিবিআই৷ ৮০’র ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষয়িষ্ণু ইমেজ ও গদি বাঁচাতে সাংবাদিককে বলী করার কাঠগড়ায় মুখ্যমন্ত্রীকে দাড় করিয়েছেন তিনি৷ ছোট পার্বতী রাজ্যে সাংবাদিক খুনের ঘটনা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন তিনি৷ সোমবার দুপুরে ডি জি’র সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা করা হবে৷ বামেদের বিরুদ্ধে নিহত সাংবাদিকের পরিবারের জন্য একটি সরকারী চাকরী ও ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন গোপাল বাবু৷ মায়ের কোল খালি করে যারা রাজনীতি করছেন তাদের কড়া বার্তা দিয়ে সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করার ঘোষণা দিয়েছেন তিনি৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন পুর পারিষদ বাসনা দেবনাথ প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top