News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৬ ঘন্টার ‘দমবন্ধকর’ অবস্থা থেকে মুক্তি পেলেন নেটিজেনরা
Image

৯৬ ঘন্টার ‘দমবন্ধকর’ অবস্থা থেকে মুক্তি পেলেন নেটিজেনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ ‘দমবন্ধকর’ অবস্থা থেকে মুক্তি পেলেন নেটিজেনরা৷ টানা ৯৬ ঘন্টা বন্ধ ছিল রাজ্যে মোবাইলে নেট ও এসএমএস পরিষেবা৷ ২০ অক্টোবর রাতে বন্ধ করে দেওয়া হয়েছিল এই পরিষেবা৷ রবিবার রাত সাড়ে এগারটা নাগাদ পরিষেবা পুনরায় চালু করা হয়েছে৷ এই ৯৬ ঘন্টায় নেটিজেনরা যেমন ক্ষুব্ধ তেমনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্মও হয়নি৷ ব্যবসায়ীদের অনেকেই ক্ষতির মুখে পড়েছেন৷ বিশেষ করে অনলাইন শপিং এর ক্ষেত্রে তারা মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে৷
গত ২০ সেপ্ঢেম্বর রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব রাকেশ সরোয়াল এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছিলেন মোবাইলে এসএমএস এবং ইন্টারনেট পরিষেবা ২৪ ঘন্টার জন্য বন্ধ রাখতে হবে৷ বিজ্ঞপ্তিতে তিনি এসএমএস পরিষেবা, হোয়াটস্যাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেইসবুক, ট্যুইটার এবং ইউটিউবের মাধ্যমে সহজে বিভ্রান্তি ছড়ানো সম্ভব বলে উল্লেখ করেন৷ তাই ইন্ডিয়ান টেলিগ্রাফ এক্ট ১৮৮৫ এবং টেলিকম সার্ভিস রুলস ২০১৭ মোতাবেক ঐ সমস্ত ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখার জন্য নির্দেশ জারি করেন৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যেই এই নির্দেশ জারি করা হয়েছে বলে তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top