News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক দলের বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতির অভিযোগে রাজধানীতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ বিজেপির
Image

শাসক দলের বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতির অভিযোগে রাজধানীতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্ঢেম্বর৷৷ তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার সিবিআই তদন্তের দাবীতে রবিবার রাজধানী আগরতলায় মিছিল সংগঠিত করেছে বিজেপি সদর জেলা কমিটি৷ এই মিছিলে আওয়াজ তোলা হয়েছে শাসক দলের ঘৃণ্য রাজনীতির৷ এমর্মে বিজেপির পক্ষ থেকে মিছিল শেষে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করা হয়েছে৷ বিজেপির তরফ থেকে রাজ্যের অন্যান্য স্থানেও অনুরূপ আন্দোলন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে৷
ছত্রিশ শান্তিরবাজার মন্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল৷ তরুন সাংবাদিক শান্তুনু ভৌমিক এর হত্যা কান্ডে সিবিআই তদন্তের দাবীতে এই মিছিল করা হয়েছে৷ এই হত্যাকান্ডের তিব্র নিন্দা জানিয়ে শান্তিরবাজারে বিজেপির লোকজন একত্রিত হয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ শান্তিরবাজারে বিজেপি পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়৷ বাজারের বিভিন্ন পথ অতিক্রান্ত করে পুনরায় পার্টি অফিসের সামনে মিছিল শেষ হয়৷ এই বিক্ষোভ মিছিলে বিজেপি সমর্থিত জনগনের সঙ্গে পা মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলার বিজেপির সহ সভাধিপতি শ্যামলাল দেবনাথ, শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি প্রদীপ দাস ও অন্যান্য নেতৃত্ব৷ মিছিল শেষে দক্ষিণ জেলার সভাপতি বিভিষণ দাস সংবাদ মাধ্যমের সম্মুখিন হয়ে এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top