News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিঙ্গা শরণার্থীদের মোবাইলের সিমকার্ড বিক্রিতে নিষেধাজ্ঞা
Image

রোহিঙ্গা শরণার্থীদের মোবাইলের সিমকার্ড বিক্রিতে নিষেধাজ্ঞা

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি উপর নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। এমনকি রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করার প্রমাণ পেলে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম একথা জানিয়েছেন।
কক্সবাজারে রোহিঙ্গাদের সব শরণার্থীশিবিরে বসবাসকারীদের সুবিধার জন্য কয়েক দিনের মধ্যে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক ফোনের বুথ বসানো হবে বলে মন্ত্রী জানান। অবশ্য এই সব বুথে খুব কম খরচে মোবাইল ফোন দিয়ে লোকাল কল করতে পারবেন রোহিঙ্গারা। শনিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে তারানা হালিম সংবাদমাধ্যমকে জানান, বেশকিছু অসাধু ব্যক্তি বাড়তি রোজগারে লোভে নিজের নামে নথিভুক্ত সিমটি রোহিঙ্গাদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এটি শাস্তিযোগ্য অপরাধ। এই রকম অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top