নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নেট পরিষেবা বিকল রাখার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার ক্ষয়িষ্ণু ইমেজ রক্ষার চেষ্টা চালাচ্ছে৷ তরুণ সাংবাদিক খুনের পর নেট বন্ধ রাখা নিয়ে মুখ্যমন্ত্রীকে এমনভাবেই বিঁধলেন বিজেপি প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক৷ সাংবাদিক খুনের নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে৷ ১৪৪ ধারা চলাকালীন মানিক বাবুর ধৃতরাষ্ট্র প্রশাসন শান্তুনুকে রক্ষা করেনি৷ নেট বন্ধ থাকলে সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্যচিত্র প্রকাশ হবে ভয় তাড়া করছে বলে সুর চড়িয়েছেন সুবল ভৌমিক৷ রাজ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়নি৷ জম্মু ও কাশ্মীরে সীমান্তে উত্তেজনার সময় নেট পরিষেবা বন্ধ রাখার বিষয়টি মেনে নেওয়া যায়৷ রাজ্য সরকার নেট বন্ধ রেখে গোটা দেশের সামনে আবারো একবার দেশখ্যাত ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম লিপিবদ্ধ করেছেন বলেও দাবী করেছেন তিনি৷ মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ইতিহাস হল রক্ত ঝড়িয়ে বিদায় নেয় বামপন্থীরা৷ রাজ্যে খুনের হোলি খেলতে গিয়ে চক্রব্যুহে তরুন সাংবাদিকের মৃত্যুর সিবিআই তদন্ত না দেওয়া হলে ইতিহাস কখনো মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবে না বলেও তোপ দেগেছেন বিজেপি প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক৷

রক্ত ঝড়িয়ে বিদায় নেয় কমিউনিস্টরা, অভিযোগ বিজেপির
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















