News Flash

  • Home
  • Uncategorized
  • মোহালিতে খুন বর্ষীয়ান সাংবাদিক ও তাঁর মা, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

মোহালিতে খুন বর্ষীয়ান সাংবাদিক ও তাঁর মা, তদন্ত শুরু করেছে পুলিশ

মোহালি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): আরও একটি লজ্জাজনক ঘটনা| পঞ্জাবের মোহালিতে নিজ বাসভবন থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হল পঞ্জাবের বর্ষীয়ান সাংবাদিক কে জে সিং (৬০) এবং তাঁর মা গুরচরণ কৌর (৯২)-এর মৃতদেহ| শনিবার মোহালির ফেস ৩বি২ এলাকায় নিজ বাসভবন থেকে উদ্ধার হয় পঞ্জাবের সিনিয়র সাংবাদিক কে জি সিং ও তাঁর মায়ের মৃতদেহ| মোহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কুলদীপ চাহাল জানিয়েছেন, শনিবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সাংবাদিক কে জে সিং ও তাঁর মায়ের মৃতদেহ| কী কারণে খুন করা হল মা ও ছেলেকে, তা তদন্ত করে দেখছে পুলিশ| এছাড়াও সাংবাদিকের ফোর্ড আইকন গাড়িটি পাওয়া যাচ্ছে না| জোড়া খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার দুপুর ১টা নাগাদ|
সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছেন শিরোমণি অকালি দল (এসএডি)-এর প্রেসিডেন্ট তথা পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল| টুইটারে তীব্র নিন্দা জানিয়ে তিনি লিখেছেন, মোহালিতে সাংবাদিক কে জে সিং এবং তাঁর মায়ের হত্যার তীব্র নিন্দা করছি| অপরাধীদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশের কাছে অনুরোধ করছি| মোহালির ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, `মা ও ছেলের গলাতেই আঘাতের চিহ্ন রয়েছে| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|
উল্লেখ্য, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ট্রিবিউন এবং দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন নিউজ এডিটর হলেন কে জি সিং| সাংবাদিক গৌরি লঙ্কেশের খুনের ঘটনা দেশবাসীর মন থেকে এখনও মুছে যায়নি| গৌরি লঙ্কেশ খুনের ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি| এরই মধ্যে পঞ্জাবের মোহালিতে খুন হলেন বর্ষীয়ান সাংবাদিক কে জি সিং| খুন করা হয়েছে তাঁর মা গুরচরণ কৌরকেও| রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top