News Flash

  • Home
  • Uncategorized
  • বানিহালে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ধৃত দুই জঙ্গি, উদ্ধার ছিনতাই হয়ে যাওয়া সার্ভিস রাইফেল
Image

বানিহালে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ধৃত দুই জঙ্গি, উদ্ধার ছিনতাই হয়ে যাওয়া সার্ভিস রাইফেল

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (হি.স.): ভূস্বর্গে বড়সড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ| রামবান জেলার বানিহাল সেক্টরে সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের উপর ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ| ধৃত দুই জঙ্গির নাম হল, গজনাফার আহমেদ (২১) এবং আরিফ (২৫)| রামবান জেলার বানিহাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই সন্ত্রাসবাদীকে| ধৃত সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে অ্যাসল্ট রাইফেল এবং একটি ইনসাস রাইফেল| সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের উপর হামলায় ঘটনায় জড়িত অপর এক জঙ্গি আকিব ওয়াহিদ (২২) এখনও পুলিশের নাগালের বাইরে|
রামবান জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহন লাল জানিয়েছেন, `বানিহাল সেক্টরে সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে| সন্ত্রাসবাদী হামলার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গিকে| ধৃত সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে অ্যাসল্ট রাইফেল এবং একটি ইনসাস রাইফেল|’
উর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ২১ বছর বয়সি গজনাফার আহমেদ অনন্তনাগের একটি ডিগ্রি কলেজের বিএসসি-র ছাত্র এবং আরিফ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল| অতিতে হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগাযোগ ছিল গজনাফার-এর পরিবারের|
গত বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ১৪ নম্বর ব্যাটেলিয়নের উপর হামলা চালানো হয়| ৮.৫ কিলোমিটার লম্বা নির্মীয়মান সুড়ঙ্গের নিরাপত্তার দায়িত্ব শেষে ছাউনিতে ফিরছিলেন এসএসবি জওয়ানরা| এমন সময় আচমকাই হামলা চালায় জঙ্গিরা| জঙ্গি হামলায় শহিদ হন সশস্ত্র সীমা বল-এর হেড কনস্টেবল রাম প্রভেশ, আহত হন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) শ্যাম সুদ| পালিয়ে যাওয়ার সময় জঙ্গিরা এসএসবি জওয়ানদের দু’টি সার্ভিস রাইফেল ছিনতাই করে নিয়ে যায়| দুই জঙ্গিকে গ্রেফতার করার পাশাপাশি সেই সার্ভিস রাইফেল দু’টি উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top