নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল আড়াইটা নাগাদ উত্তর জেলার পানিসাগর থানার অধীন অগ্ণিপাশা এলাকায়৷ মৃতার নাম মীনা নাথ৷ বয়স চৌত্রিশ৷ স্বামীর নাম সুশেন্দ্র নাথ৷ পুলিশ একটি মামলা নিয়েছে খুনের৷ অভিযুক্ত সুশেন্দ্র নাথ ঘটনার পর থেকে পালিয়ে আত্মগোপন করেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মীনা নাথের সাথে সুশেন্দ্র নাথের দাম্পত্য জীবন সুখকর ছিল না৷ প্রায়ই তাদের মধ্যে বিবাদ হত৷ এনিয়ে পরিবারের লোকজনও অস্বস্তিতে রয়েছেন৷ সোমবার দুপুর আড়াইটা নাগাদ সুশেন্দ্র নাথ স্ত্রী মীনা নাথকে ঘরের মধ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ৷ তারপর কাউকে কিছু না বলে সুশেন্দ্র স্ত্রীর মৃতদহে ঘরে তালাবন্দী করে বাড়ি থেকে পালিয়ে যায়৷ পরের বাড়ির লোকজন ঐ ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মীনা নাথের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পানিসাগর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, মৃতার বাবা সোনামণি নাথ মেয়ে জামাই সুশেন্দ্র নাথের বিরুদ্ধে পানিসাগর থানায় একটি এফআইআর করা হয়৷ এফআইআরে তিনি উল্লেখ করেছেন তাঁর মেয়েকে খুন করেছে সুশেন্দ্র নাথ৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়েছে সুশেন্দ্র নাথকে গ্রেপ্তার করার জন্য৷ কিন্তু, তার কোন হদিশ মিলেনি৷ এদিকে, এই হত্যাকান্ডের পিছনে যৌতুক সংক্রান্ত বিষয়ও রয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে৷
স্ত্রীকে কুপিয়ে খুনের পর মৃতদেহ ঘরে তালাবন্দী করে স্বামীর আত্মগোপন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















