News Flash

  • Home
  • Uncategorized
  • তিনমাস পর চাকুরী যাচ্ছে ১০৩২৩, শিক্ষক নিয়োগে তৎপর রাজ সরকার
Image

তিনমাস পর চাকুরী যাচ্ছে ১০৩২৩, শিক্ষক নিয়োগে তৎপর রাজ সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর ৷৷ শিক্ষক নিয়োগে শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে৷ সম্প্রতি স্নাতক, স্নাতকোত্তর এবং বুনিয়াদী স্তরে প্রায় ৩৩৭০ জন শিক্ষক নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ শীঘ্রই তাদের হাতে অফার পৌঁছে যাবে৷ তা সত্বেও ১১৮৩০ টি শিক্ষকের শূন্যপদ থাকবে৷ এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷
রাজ্য সরকারের জন্য সবচেয়ে দুঃশ্চিন্তার বিষয় হল আগামী ৩১ ডিসেম্বরের পর ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়ে যাবে৷ ফলে বিরাট সংখ্যক শিক্ষকের ঘাটতি দেখাদেবে রাজ্যের বিভিন্ন সুকল গুলিতে৷
শিক্ষার অধিকার আইন অনুযায়ী টেট উত্তির্ণ হওয়া ছাড়া কাউকেই শিক্ষক পদে নিয়োগ করা যাবে না৷ কিন্তু সমস্যার বিষয় হল, টেট দেওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত বিএড ডিগ্রি নেওয়ার জন্য প্রয়োজনিয় সংখ্যক বিএড কলেজ রাজ্যে নেই৷ রাজ্যে বর্তমানে সরকারী এবং বেসরকারী মিলিয়ে পাঁচটি বিএড কলেজ রয়েছে৷ তাথেকে প্রতিবছর ৫৫০ জন বিএড পাশ করে বেরোচ্ছেন৷ স্বাভাবিক ভাবেই ১১হাজারের অধিক শিক্ষকের শূন্যপদ পূরণ করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাজ্য সরকারকে৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশিক্ষিত শিক্ষকদেরই বাছাই করা হবে৷ এরজন্য টি আর বিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ সম্প্রতি শিক্ষক নিয়োগের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ খুব শীঘ্রই আবারও পরীক্ষার ব্যবস্থা করা হবে৷ কারণ, আগামী ৩১ ডিসেম্বরের পর রাজ্যের সুকল গুলিতে প্রচুর শিক্ষকের প্রয়োজন হবে৷ শিক্ষামন্ত্রী জানান, টিআরবিটি বাছাই করে যে শিক্ষকপদে নিয়োগের জন্য যাদের নাম পাঠাচ্ছে তাদের হাতে অফার তুলে দিতে দেরি করবেনা শিক্ষাদপ্তর৷ ধারণা করা হচ্ছে, আগামী বিধানসভা নির্র্বচনের আগেই ভালো সংখ্যক শিক্ষক নিয়োগ করে শূন্যপদের সংখ্যা কমাবে রাজ্য সরকার৷
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন সুকলে শিক্ষক স্বল্পতা দূরীকরণে প্রয়োজনের অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছে এমন সুকল থেকে অন্যত্র তাদের বদলি করা হচ্ছে৷ কিন্তু, এই উদ্যোগ ১লা জানুয়ারী ২০১৮ থেকে স্বস্তি দেবে না রাজ্য সরকারকে৷ কারণ, একসাথে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হওয়ার সাথে সাথে সুকলগুলিতে কর্মরত শিক্ষকদের উপর চাপ বাড়বে৷ এই সমস্যাও মোকাবিলা করতে হবে রাজ্য সরকারকে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top