News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে যোগ দিতে আমেরিকায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Image

রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে যোগ দিতে আমেরিকায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

নিউ ইয়র্ক, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রসঙ্ঘের ৭২ তম সাধারণ সম্মেলনে যোগ দিতে সোমবার আমেরিকার নিউ ইয়র্ক এলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আগামী এক সপ্তাহে ধরে ২০ টি দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে জাপান ও আমেরিকার সঙ্গে ভারতের ত্রিপাক্ষিক বৈঠক। সূত্র থেকে জানা যাচ্ছে এই বৈঠকে জাপানের উপর উত্তর কোরিয়া সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হানার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
সম্মেলনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, উদ্বাস্তু সমস্যা, রাষ্ট্রসঙ্ঘের প্রশাসনিক সংস্কার, উষ্ণায়নসহ একধিক গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনে উত্থাপন করতে পারেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহার প্রসঙ্গ তুলতে পারেন সুষমা স্বরাজ।
সোমবার তিনি তিউনেশিয়া, লাটভিয়া, বলিভিয়া, ডেনমার্ক বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top