News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ও জিএসটি নীতি নিয়ে ফের সরব মনমোহন
Image

নোট বাতিল ও জিএসটি নীতি নিয়ে ফের সরব মনমোহন

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : কেন্দ্রের নোট বাতিল ও জিএসটি নীতি নিয়ে ফের সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের মতে, ভারতের মোট কর্মসংস্থানের ৯০ শতাংশ অসংগঠিত। এর আগেও মনমোহন সিং দাবি করেছিলেন, নোট বাতিলের ফলে দেশের জিডিপি ২ শতাংশ কমে গিয়েছে।
এদিনও, কার্যত একই সুরে কেন্দ্রের সমালোচনায় সোচ্চার হন। অন্যদিকে, দেশের মোট জিডিপি-র ৪০ শতাংশ আসে ক্ষুদ্র-শিল্প থেকে। তিনি বলেন, নোট বাতিল ও জিএসটি-র ফলে প্রভাব পড়েছে দেশের আর্থিক বৃদ্ধির হারে। কেন্দ্রের সিদ্ধান্তের ফলে অসংগঠিত ও ক্ষুদ্র-শিল্পের ক্ষেত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদের দাবি, এর ফলে, দেশের আর্থিক বৃদ্ধি জোর ধাক্কা খেয়েছে। তাঁর মতে, চালু নোটের প্রায় ৮৬ শতাংশ একধাক্কায় বাতিল এবং হঠকারীভাবে পণ্য পরিষেবা চালু করা হয়েছে। এখন কেন্দ্রের সিদ্ধান্তের ফাঁকফোঁকরগুলি প্রকাশ্যে আসতে শুরু করেছে। পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার গতবছরের ৭.৯ শতাংশের তুলনায় কমে তিন বছরের সর্বনিম্ন ৫.৭ শতাংশে দাঁড়ায়। একইভাবে, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে বৃদ্ধির হার কমে দাঁড়ায় ৬.১ শতাংশে। আগের বছর একই সময় তা ছিল ৮ শতাংশ।
গতবছরও সংসদে কেন্দ্রের নোট বাতিল নীতি ও জিএসটি চালু করার বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২৫ নভেম্বরের বক্তৃতায় তিনি নোট বাতিলকে পর্বতপ্রমাণ অব্যবস্থা, সংগঠিত লুণ্ঠন এবং বৈধ লুঠতরাজ বলে কটাক্ষ করেছিলেন।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top