News Flash

  • Home
  • Uncategorized
  • ভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে ব্রাত্য জনগণ
Image

ভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে ব্রাত্য জনগণ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) ভারতে প্রতি ৬৬৩ জন নাগরিক পিছু মাত্র ১ জন পুলিশ অন্যদিকে ১ জন ভিআইপি জন্য নিয়োজিত ৩ জন পুলিশ। এমনি চাঞ্চল্যকর তথ্য উঠে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেল্পমেন্টের রিপোর্টে।
এই রিপোর্টে বলা হয়েছে, সারা দেশজুড়ে ১৯.২৬ লক্ষ পুলিশ অফিসার রয়েছে। তার মধ্যে ২০,৮২৮ ভিআইপিদের সুরক্ষা দেওয়ার জন্য ৫৬,৯৪৪ পুলিশ নিয়োজিত। অন্যদিকে দেশের ১ বিলিয়ন মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য নিয়োজিত মাত্র ১৯ লক্ষ পুলিশ। প্রধানমন্ত্রী ১৭ এপ্রিল ২০১৭ সালে দেশের ভিআইপি সংস্কৃতি বন্ধ করার বিষয়ে সরব হয়েছিলেন। কিন্তু কোন রাজ্যই প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে আসেনি। আর এর ফলেই সারা দেশজুড়ে রমরমিয়ে চলছে ভিআইপি সংস্কৃতি।
সারা দেশজুড়ে ভিআইপি সংস্কৃতির শীর্ষে রয়েছে বিহার। সেখানে ৩২০০ ভিআইপিদের নিরাপত্তার জন্য সর্বদা মোতায়ন থাকে ৬২৪৮ পুলিশ। এর পরেই রয়েছে পশ্চিম বঙ্গের নাম। ২২০৭ ভিআইপিদের সুরক্ষার দেওয়ার জন্য নিয়োজিত ৪২৩৩ পুলিশ। তালিকার তিন নম্বরে রয়েছে জম্মু ও কাশ্মীর সেখানে ২০৭৫ ভিআইপি জন্য রয়েছে ৪৪৯৯ পুলিশ। চার নম্বরে রয়েছে উত্তর প্রদেশের নাম। রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এই রাজ্যে ১৯০১ ভিআইপি জন্য ৪৬৮১ পুলিশ রয়েছে। লক্ষদ্বীপ হচ্ছে একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার জন্য কোন পুলিশ নিয়োজিত নেই।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top