সূর্যাপেট, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বিষ খেয়ে আত্মহত্যা একই পরিবারের ৬ জনের । ঘটনাটি ঘটেছে তেলাঙ্গনার সূর্যাপেট জেলার মামিল্লাগাড্ডা এলাকায়। প্রত্যেকেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার সকালে দেহগুলি উদ্ধার করেন প্রতিবেশীরা। মৃতদের মধ্যে ২ জন শিশু। খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পুলিশ দেহগুলি উদ্ধার করে।
মৃতদের নাম কস্তুরী জনার্ধন (৫৫), চন্দ্রকলা (৫০), অশোক (২৫), প্রভাথ (৩০), শ্রীরি (৫) ও রুথিকা (২)। হালকা পানীয়র সঙ্গে ছত্রাক নাশক খেয়েই তাঁরা আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, পরিবারটি গুরুতর আর্থিক সমস্যায় ভুগছিল। যার জেরেই এই ঘটনা ঘটেছে। পরিবারের কর্তা কস্তুরী জনার্ধনের বড় ছেলে সুরেশের কম্পিউটারের দোকান ছিল। সুরেশ শেয়ার বাজারে অনেক টাকা ঢেলেছিলেন। কিন্তু লাভের বদলে লোকসান হয় তাঁর। চাকরি দেওয়ার নাম করে একটি সংস্থাও তাঁর সঙ্গে প্রতারণা করে জানা গেছে, ঘটনার সময় সুরেশ বাড়িতে ছিলেন না। পুলিশের অনুমান, মহাজনরা টাকার তাগাদা দেওয়াতে গত এক সপ্তাহ আগে তিনি বাড়ি থেকে চলে যান। তাঁর খোঁজ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তেলাঙ্গনায় বিষ খেয়ে আত্মহত্যা একই পরিবারের ৬ জনের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















