নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ গর্ভধারিনী মাকে পুড়িয়ে মারল ছেলে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গোমতী জেলার কিল্লা থানার অধীন তৈরপাবাড়িতে৷ ঘাতক ছেলের নাম শালু জমাতিয়া৷ বয়স সাতাশ৷ মা রাধাপিয়ারী জমাতিয়া৷ ছাপ্পান্ন বছর বয়স৷ গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে ছেলে শালু৷ ঘটনাস্থলে অগ্ণিদগ্দ হয়ে প্রাণ হারান রাধাপিয়ারী৷ পরে পুলিশ গিয়ে অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ মাতৃঘাতক ছেলে শালু জমাতিয়াকে গ্রেপ্তার করেছে৷
শালু জমাতিয়া জানিয়েছে বাইক কেনার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল৷ মা তখন জানায় যে টাকা নেই৷ এনিয়ে গত কয়েকদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল৷ এরই মধ্যে মঙ্গলবার রাতে মা ও ছেলের মধ্যে একই ইস্যুতে তুমুল বিবাদ হয়৷ একসময় উত্তেজিত হয়ে মায়ের গায়ে পেট্রোল ঢেলে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়৷ চিৎকার চেচামেচি শোনে আশেপাশের লোকজন ছুটে যায়৷ পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এবং পুলিশকে৷ দুই বাহিনীর কর্মীরা পৌঁছার আগেই নিজ বাড়িতেই মৃত্যু হয়ে যায় মা রাধাপিয়ারী জমাতিয়ার৷
মাকে পুড়িয়ে মারল ছেলে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















