News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বামফ্রন্ট সরকারের আয়ুস্কাল আর মাত্র চার মাস, দাবি রাম মাধবের
Image

রাজ্যে বামফ্রন্ট সরকারের আয়ুস্কাল আর মাত্র চার মাস, দাবি রাম মাধবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে শাসক দলের সমর্থিতদের হিংসায় রক্তে স্নাত

বুধবার জি বি হাসপাতালে চিকিৎসাধীন এবিভিপি কর্মীদের সাথে রাম মাধব৷ ছবি নিজস্ব৷

হয়েছে কলেজ ক্যাম্পাস৷ এই অভিযোগ তোলে ভোট গণনায় সন্ত্রাস রুখতে গিয়ে রক্তাক্ত হয়ে জি বি হাসাপাতলে চিকিৎসাধীন বিজেপি সদর জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত ঘোষ সহ ৫ জন এবিভিপি’র সমর্থক৷ বুধবার জি বি হাসপাতালে আক্রান্তদের খোঁজ খবর নিতে ছুটে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ জি বি হাসপাতালে গিয়ে আক্রান্তদের অধিকাংশের চিকিৎসা হাসপাতাল মেঝেতে চলছে দেখে চটেছেন তিনি৷ রাজ্য সরকারের বিরুদ্ধে ছাত্র সংসদ নির্বাচনে হিংসা ছড়ানোর গুরুতর অভিযোগ তুলেছেন রাম মাধব৷ ২৫ বছর ধরে বিরোধী কর্মীদের এবং জনগণকে শোষণ করার দিন শেষ হয়ে গিয়েছে সিপিএমের৷ রাজ্যে বামপন্থীদের সরকার ৪ মাসের অতিথি বলে তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ বিরোধী কর্মীদের এবং ছাত্রদের রক্ত ঝড়িয়ে বিপদের আমন্ত্রণ জানিয়েছে বামপন্থীরা৷ রক্তের প্রতিশোধ গণতান্ত্রিকভাবে নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন তিনি৷ তাঁর দাবী ২৫ বছরের সরকার দেওলীয়া হয়ে পড়ায় হাসপাতালে বেডের ব্যাবস্থা করতে পারেনি রোগীদের জন্য৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনে বরাদ্দকৃত টাকা নয়ছয় করছে বামফ্রন্ট সরকার, অভিযোগ করেছেন রাম মাধব৷ জি বি হাসপাতালে রাম মাধবের সঙ্গে আক্রান্তদের দেখতে গিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবল ভৌমিক, যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়, বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রমুখ৷ মঙ্গলবারের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে আগরতলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন৷ এরমধ্যে বেশ কয়েকজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বুধবার সকালে বিজেপির সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে আগরতলায় এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ জানা গেছে, রাজ্যে এসেই তিনি পার্টির কর্মীদের সঙ্গে রাজ্যের রাজনৈতিক অবস্থা খতিয়ে দেখেছেন৷ একেই সঙ্গে কলেজ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন৷ এরপরেই তিনি আহত চিকিৎসাধীন এবিভিপি কর্মীদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top