News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের মানুষের ভাবাবেগের পরিপন্থী এমন কোনও কিছু করবে না কেন্দ্র: রাজনাথ সিং
Image

জম্মু ও কাশ্মীরের মানুষের ভাবাবেগের পরিপন্থী এমন কোনও কিছু করবে না কেন্দ্র: রাজনাথ সিং

শ্রীনগর, ১২ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের মানুষের ভাবাবেগের পরিপন্থী এমন কোনও কিছু করবে না কেন্দ্রীয় সরকার। ৩৫এ ধারা নিয়ে চলতি বিতর্কের মাঝেই চারদিনের জম্মু ও কাশ্মীর সফর শেষদিনে মঙ্গলবার এই কথা বলেন রাজনাথ সিং।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৫এ ধারা প্রত্যাহার করার বিষয়ে কেন্দ্র ভাবনাচিন্তা করছে এমন জল্পনা ছড়িয়ে পড়ায় উপত্যকায় ক্ষোভের সৃষ্টি হয়। সেই প্রসঙ্গে রাজনাথ জানিয়ে দেন, এই মর্মে কেন্দ্র কোনও পদক্ষেপ নেয়নি বা আদালতের দ্বারস্থও হয়নি। তিনি মনে করিয়ে দেন, এক্ষেত্রে কোনও সংশয় বা জল্পনা সৃষ্টি করার প্রয়োজন নেই। অহেতুক এই ইস্যুতে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা চলছে।
চারদিনের জম্মু ও কাশ্মীর সফর শেষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শেষদিনে তিনি বলেন, কাশ্মীরে শান্তির গাছ মূর্ছিয়ে যায়নি। তাঁর মতে, কাশ্মীরের স্থায়ী সমাধান পাঁচটি সূত্রের ওপর নির্ভরশীল। সেগুলি হল—সহানুভূতি, যোগাযোগ, সহাবস্থান, আস্থাবৃদ্ধি এবং দৃঢ়তা। রাজনাথ আশ্বাস দেন, কেন্দ্র যাই করুক না কেন, এমন কোনও কিছুই করবে না, যাতে জম্মু ও কাশ্মীরের মানুষের ভাবাবেগে আঘাত লাগে, বা তার পরিপন্থী। আমরা সেটাই মেনে চলব।
প্রসঙ্গত, ৩৫এ ধারার ফলে, বিশেষ কিছু সুযোগ-সুবিধা পায় জম্মু ও কাশ্মীর। যেমন, এই ধারার ফলে, রাজ্যের বাসিন্দা নয় এমন কোনও ব্যক্তি সেখানে স্থাবর সম্পত্তি করতে পারেন না। এদিকে, ৩৫-এ ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। তাঁর দাবি এই ধারা বৈষম্যমূলক। কারণ, ৩৫-এ ধারায় বলা হয়েছে, কোনও কাশ্মীরি মহিলা ভিন রাজ্যের পুরুষকে বিয়ে করেন, তাহলে তিনি পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্জিত হবেন। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে কাশ্মীরের বিভিন্ন প্রথম সারির রাজনৈতিক দল ও বিচ্ছিন্নতাবাদীরা। তারা হুঁশিয়ারি দিয়েছে, এই ধারা প্রত্যাহার করা হলে, তার ফল ভয়াবহ হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top