News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই নাবালক-সহ অভিযুক্ত ১০, ৮ জন গ্রেফতার
Image

ছত্তিশগড়ে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই নাবালক-সহ অভিযুক্ত ১০, ৮ জন গ্রেফতার

রায়পুর, ১২ সেপ্টেম্বর (হি.স.): এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১০জন। এদের ভিতর দুজন নাবালক। জানা গিয়েছে, গতচ ৫ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে জশপুর জেলায়।
তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। ২ নাবালককেও আটক করা হয়। জানা গিয়েছে, দুজনই অষ্টম শ্রেণিতে পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে পেশ করা হলে বিচারক ৮ জনকে জেল হেফাজত এবং ২ নাবালককে জুভেনাইল হোমে পাঠিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর এক পুরুষ সঙ্গীর সঙ্গে কাইকাছাড় ও হাতকাতলা গ্রামের মধ্যবর্তী জঙ্গল দিয়ে আসছিলেন নির্যাতিতা। সেই সময় অভিযুক্তরা তাঁর ওপর চড়াও হয়। তিনি ও তাঁর সঙ্গী দুজনে ভিন্ন দিকে দৌড় দেন। তরুণীকে পাঁচজন তাড়া করে। প্রথমে তাঁকে বেদম মারা হয়। তারপর চলে নারকীয় অত্যাচার।
তরুণী জানান, অত্যাচারের ফলে তিনি জ্ঞান হারান। সেই সময় অভিযুক্তরা তাঁকে ছোট নদীর ধারে ফেলে রেখে পালায়। প্রায় ১৫ ঘণ্টা সেখানেই পড়েছিলেন। জ্ঞান ফেরার পর তিনি সেখান থেকে উঠে কোনওক্রমে প্রায় তিন কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছন। ঘটনার চারদিন পরে ৯ তারিখ পুলিশে অভিযোগ দায়ের করেন।এরপরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top