News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে খাদে বাস, আহত কমপক্ষে ২০
Image

বাংলাদেশে খাদে বাস, আহত কমপক্ষে ২০

ঢাকা, ১২ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশের ঝিনাইদহ শহরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস| এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী| মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সড়কের সার্কিট হাউজ এলাকায়| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মঙ্গলবার সকালে হরিণাকুণ্ডু থেকে বাসে চেপে অন্তত ৫০ জন যাত্রী ২০১৩ সালের ৩ মার্চ পুলিশ হত্যা মামলার হাজিরা দিতে খুলনা যাচ্ছিলেন| বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল, হঠাত্ই সার্কিট হাউজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি|
দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী| তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর| আহতদের নিকটবর্তী ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, আহতদের মধ্যে ৯ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-জহির উদ্দিন, খলিলুর রহমান, সাবদার আলি, বদর উদ্দিন, রব্বান সর্দার, মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম এবং মহিউদ্দিন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top