News Flash

  • Home
  • Uncategorized
  • রামচন্দ্র গুহকে আইনি নোটিশ ধরাল বিজেপি
Image

রামচন্দ্র গুহকে আইনি নোটিশ ধরাল বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (হি.স.) : ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আইনি নোটিশ ধরাল বিজেপি। বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা কান্ডের প্রেক্ষিতে প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ অভিযোগ করেছিলেন যে এই হত্যাকান্ডের পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হাত রয়েছে। বিজেপির পক্ষ থেকে রামচন্দ্র গুহকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছ আগামী তিনদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে দায়রা বা ফৌজদারি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এই খবর প্রকাশিত হওয়ার পরেই ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ট্যুটারে জানিয়েছেন ‘বর্তমানে, ভারতে স্বাধীন লেখক ও সাংবাদিকের নিগ্রহ করা হচ্ছে, এমনকি মেরেও ফেলা হচ্ছে। কিন্তু আমরা মুখ বুজে থাকব না।’’

গৌরী লঙ্কেশ হত্যার পরে রামচন্দ্র গুহ বলেছিলেন মুক্তমনা নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে ও এমএম কুলবুর্গির হত্যার সঙ্গে লঙ্কেশ হত্যার সাযুজ্য রয়েছে। চারজনকে একই ভাবে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে।

বিজেপির আইনি নোটিশে বলা হয়েছে, ওই হত্যার ঘটনাগুলির তদন্তে এখনও কোনও কিনারা হয়নি। এতে আরও বলা হয়েছে, গুহর মন্তব্যে সংগঠনের সদস্য ও সহানুভূতিশীলদের মনে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top