নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ দূর্ঘটনায় আহত দুইজন জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন৷ তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী৷
শনিবার রাজনগরে ত্রিপুরা তপশীলি জাতি সমন্বয় সমিতির সমাবেশ অংশ নিতে যাবার পথে বড়পাথরীর জয়কাৎপুর এলাকায় একটি গাড়ি তৃষ্ণা অভয়ারণ্য এলাকায় মারাত্মক দূর্ঘটনায় পড়ে৷ দূর্ঘটনায় আহত ২৫ জনকে বিলোনীয়া হাসপাতালে এবং পরে সেখান থেকে ৯ জনকে আগরতলায় জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ রবিবার সকালে এই ৯ জনের মধ্যে ২ জন রতন মজুমদার (৬০) এবং প্রমোদ শুক্লদাস (৬৫) জি বি হাসপাতালেই মারা যান৷ ইতিমধ্যেই রবিবারই মাথায় গুরুতর আঘাত পাওয়া আরও ৮জনকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয় বিলোনীয়া হাসপাতাল থেকে৷
এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ কর, বিলোনীয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, বিধায়ক সুধন দাস জি বি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার তদারকি করেন৷ সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী নিহত রতন মজুমদার ও প্রমোদ শুক্লদাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের নিকটাত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে৷ যারা আহত অবস্থায় জি বি হাসপাতাল এবং বিলোনীয়া হাসপাতালে চিকিৎসিত হচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছে সিপিএম৷
দুর্ঘটনায় নিহত দুই জন, শোক সিপিআইএমের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















