News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাজনৈতিক দলের প্রধানরা, সংবাদ মাধ্যমের সাথে রাজনৈতিক দলের মত বিরোধ কখনোই মিটবে না
Image

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাজনৈতিক দলের প্রধানরা, সংবাদ মাধ্যমের সাথে রাজনৈতিক দলের মত বিরোধ কখনোই মিটবে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ সংবাদ মাধ্যমের সাথে রাজনৈতিক দলের মত বিরোধ কখনোই মিটবে না৷ রাজ্যের চারটি রাজনৈতিক দলের প্রধানদের সাথে মত বিনিময় সভায় এই তত্ত্বই উঠে এসেছে৷

শুক্রবার আগরতলায় বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন৷ ছবি নিজস্ব৷

শুক্রবার আগরতলায় সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন৷ রাজনৈতিক দলের সাথে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সম্পর্ক কি ধরনের, এর উপর ভিত্তি করেই রাজনৈতিক দলের প্রধানরা মতামত জানিয়েছেন৷

তাতে, একটা বিষয় স্পষ্ট সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ সবসময় থাকবে৷ শুধু তাই নয়, সংকীর্ণতার উর্দ্ধে উঠতে না পারলে এই বিরোধ আরো বাড়বে বলেই মনে করছেন নেতৃবৃন্দ৷

এদিন, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সাফ জানান, সংবাদ মাধ্যমের সাথে মতাদর্শগত সংঘাত বরাবরই থাকবে৷ এই সংঘাত কখনোই কমবে না, বরং বাড়বে বলেই তিনি মনে করেন৷ সাথে তিনি যোগ করেন, সংবাদ মাধ্যম নিরপেক্ষ হতে পারে না৷ কারণ, কোন একটা পক্ষ তাকে নিতেই হবে৷ তাই তিনি নিশ্চিত, রাজনৈতিক দলের এবং সংবাদ মাধ্যমের মধ্যে সমালোচনা, আত্মসমালোচনা চলতেই থাকবে৷

এদিকে, রাজনৈতিক দলের সাথে সংবাদ মাধ্যমের সংঘাত রয়েছে, এই সুরে না বলে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের কথায়, উভয় পক্ষকেই সংকীর্ণ মানসিকতার গন্ডির বাইরে বেরুতে হবে৷ তাঁর মতে, রাজনৈতিক দল নানা কথা বলে থাকে৷ তা খবর হিসেবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়৷ সেক্ষেত্রে একা সংবাদ মাধ্যমকে দোষারোপ করা সমুচীন হবে না৷ তাঁর বক্তব্য, সময় বদলেছে৷ তার সাথে পাল্লা দিয়ে রাজনৈতিক দলের কর্মপদ্ধতি এবং সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশনায় আমুল বদল হয়েছে৷ তাই সমস্ত ক্ষেত্রেই পেশাদারিত্বই আসা দরকার৷ তাঁর বক্তব্য, রাজনৈতিক দল হউক কিংবা সংবাদ মাধ্যম, সকলকেই ইতিবাচক মানসিকতা সম্পন্ন হতে হবে৷

এদিকে, ব্যতিক্রমী চিন্তাধারা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার৷ তাঁর কথায়, সংবাদ মাধ্যমে যাই প্রকাশিত হউক, তাতে তিনি বিরক্ত হন না৷ বরং তিনি মনে করেন, সংবাদ মাধ্যমকে এবিষয়ে স্বাধীনতা দেওয়া উচিৎ৷

আইপিএফটি সভাপতি এন সি দেববর্মাও মনে করেন, রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের নির্দিষ্ট গন্ডির বাইরে যাওয়া উচিৎ নয়৷ তিনি বলেন, সংবাদ মাধ্যমের সাথে সুসম্পর্ক বজায় থাকুক তা সবসময় চাই৷ সেক্ষেত্রে সংবাদ মাধ্যম ইতিবাচক কিংবা নেতিবাচক খবর প্রকাশ করতেই পারে৷ রাজনৈতিক দল মিথ্যা এবং বিভ্রান্তিকর খবরের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হতে পারে৷ কিন্তু, তাতে পরস্পরের প্রতি সহনশীলতা বজায় থাকবে না৷ তাই, উভয়কেই নির্দিষ্ট গন্ডির বাইরে যাওয়া উচিৎ নয়, বলেন এন সি দেববর্মা৷

এদিকে,স্বাধীন মত প্রকাশের অধিকার আজ খর্ব করা হচ্ছে৷ আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম এবং সাংবাদিক৷ এই বিষয়ে একমত হয়ে সিপিএম, কংগ্রেস এবং আইপিএফটি নেতৃত্ব সমসুরে গলা মিলিয়েছেন৷ ভিন্ন মত পোষণ করেছেন শুধু বিজেপি রাজ্য সভাপতি৷ সিপিএম রাজ্য সম্পাদক বলেন, দেশে ধর্মনিরপেক্ষতা মৌলিক অধিকার৷ স্বাধীনভাবে মত প্রকাশও মানুষের অধিকার৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে স্বাধীনভাবে কিছু লেখতে গেলেই খুন হয়ে যাচ্ছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ধর্ম নিরপেক্ষতা মূল ভিত্তি হলে দেশের জন্য মঙ্গল৷ এর থেকে সরে আসলেই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে৷ কিন্তু, বর্তমান সময়ে দেশে যা পরিস্থিতি তাতে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা আছে বলে তিনি মনে করেন না৷ একইভাবে সুর চড়ান আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা৷ তাঁর মতে, বর্তমান সময়ে মত প্রকাশের অধিকার মসৃণভাবে পালন করা যাচ্ছে না৷ সংবাদ মাধ্যমের উপর ক্রমাগত আক্রমণ আসছে৷ কিন্তু, তাদের বক্তব্যের সাথে একমত নন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ তাঁর কথায়, দেশে মত প্রকাশের অধিকার আছে বলেই ভারত বিরোধী শ্লোগান উঠলেও কোন কঠোর ব্যবস্থা নেওয়া হয় না৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top