News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের মুম্বইগামী ট্রেন থেকে তিন নাবালককে উদ্ধার করল আরপিএফ
Image

উত্তর প্রদেশের মুম্বইগামী ট্রেন থেকে তিন নাবালককে উদ্ধার করল আরপিএফ

লখনউ, ৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কাসগঞ্জ স্টেশনে শনিবার ভোরবেলায় মুম্বইগামী একটি ট্রেন থেকে তিনজন নাবালক শিশুকে উদ্ধার করল আরপিএফ। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ঐ তিন নাবালককে লখনউ থেকে মুম্বই যাবে বলে ঐ ট্রেনে উঠেছিল। জেরায় ওই তিন নাবালক জানিয়েছে যে তারা মুম্বই শহর দেখার জন্য বাড়ি থেকে পালিয়ে ঐ ট্রেনে উঠেছিল। ওই তিন নাবালকদের বাবা মায়েরা ভেবেছিলেন যে তাদের সন্তানদের কেউ অপহরণ করে নিয়ে গেছে। সেই ভয়ে তারা লখনউয়ের মারিদায়ব থানায় অভিযোগ দায়ের করেছিল।
শুক্রবার দুপুরবেলায় লখনউয়ের বাল নিকুঞ্জ স্কুলে পড়া ওই তিনি কিশোর সন্দেহজনক অবস্থান ফেরার হয়ে যায়। এই খবর পাওয়া মাত্র ওই তিন নাবালাকের বাবা মায়েরা স্থানীয় থানায় অপহরণের মামলা রজু করেন এবং পুলিশের উপর চাপ দিতে থাকেন তাদের সন্তানদের উদ্ধার করার জন্য। এরপর শুক্রবার গভীর রাতে রাজ্যে উচ্চ পদস্থ আধিকারিকদের ফোন ওই থানায় আসার পরে স্থানীয় থানার পুলিশ নড়েচড়ে বসে এবং ওই তিন নাবালককে উদ্ধারের জন্য সচেষ্ট হতে শুরু করে। তারা স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের জিঞ্জাসাবাদ করে এমনকি ওই তিন নাবালকদের বন্ধুদেরও জিঞ্জাসাবাদ করে। শনিবার ভোর তিনটের সময় আরপিএফ এক সাব ইন্সপেক্টর স্থানীয় মারিদায়ব থানাকে জানায় যে কাসগঞ্জ রেল স্টেশনে মুম্বইগামী একটি ট্রেন থেকে তিন নাবালককে উদ্ধার করেছে আরপিএফ। পরে রেল পুলিশের তরফ থেকে ওই নাবালকদের নিজেদের হেফাজতে নেয় স্থানীয় থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে ছবি দেখে ওই তিনি নাবালকদের মুখ মিলিয়ে নিয়েই পুলিশ নিশ্চিত হয় যে এরাই সেই নিখোঁজ হওয়া নাবালক। পরে তাদের বাবা মায়ের হাতে তুলে দেয়।পুলিশ সূত্রে জানা গেছে ওই তিন নাবালকের নাম অখিলেশ, হর্ষ বাজপেয়ী ও গৌরব সিং ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top