News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দুই গবাদি পশুর, গুরুতর এক মহিলা
Image

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দুই গবাদি পশুর, গুরুতর এক মহিলা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৭ সেপ্ঢেম্বর৷৷ ১১ হাজার কেভি বিদ্যুতের ট্রান্সফর্মারের আর্থিংয়ে লেগে দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে৷ গরু দুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের সংস্পর্ষে গুরুতরভাবে আহত হন এক মহিলা৷ এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত ইয়াকুব নগরের বিষ্ণুপুর গ্রামে৷ বিষ্ণুপুর গ্রামের ৪নং ওয়ার্ডের ১৬৬ নং বি এস এফ ক্যাম্পের পাশে সংঘটিত হয়েছে এই অঘটন৷ ৪নং ওয়ার্ডের ফরিদ মিয়া প্রতিদিনের মত নিজের দুটি গরু ঘাস খাওয়ার জন্য সকাল বেলা ছেড়ে দেন৷ বাড়ীর পেছনের বিএসএফ ক্যাম্পের পাশে ১১ হাজার কেভি বিদ্যুতের একটি ট্রান্সফর্মারের আর্থিংয়ে সংস্পর্শে আসতেই ঐ দুটি গবাদি পশু ছটফট করতে থাকে৷ তখন গৃহস্বামী ফরিদ মিয়া বাড়িতে ছিলেন না৷ তাই তার স্ত্রী নাজমা বেগম(৩৮) ঘটনাটি দেখতে পেয়ে বাঁচানোর জন্য দৌড় দেন৷ ঘটনাস্থলে যাবার সময় ট্রান্সফর্মার থেকে প্রায় ৮/১০ হাত দূরে থাকা বিএসএফ ক্যাম্প এর ফেন্সিং তারে নাজমার হাত লেগে ছিটকে পড়েন মাটিতে৷ সাথে সাথে পরিবারের অন্যান্য লোকজন চিৎকার চেচামেচি করলে ছুটে আসেন গ্রামবাসী৷ খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনী ও কদমতলা থানাকে৷ ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ ও দমকল বাহিনী৷ অচৈতন্য অবস্থায় ঘটনাস্থল থেকে নাজমা বেগমকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে গুরুতর আহত নাজমা বেগমের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে৷ অপরদিকে ঘটনাস্থলে ছুটে এসেছেন ধর্মনগর বিদ্যুৎ মহকুমা দপ্তরের সিনিয়র ম্যানেজার শঙ্কর চৌধুরী৷ সিনিয়র ম্যানেজার ঘটনাস্থলে এসে সরজমিনে তদন্ত করে মৃত গরু দুটির মালিক ফরিদ মিয়ার কাছ থেকে একটি লিখিত অভিযোগপত্র নেন এবং দুটি গরুর ছবি তুলে নিয়ে যান৷ পুলিশ প্রশাসন খবর দেয় কদমতলা পশু হাসপাতালে৷ পশু চিকিৎসক শুভন রায় ঘটনাস্থলে এসে ময়না তদন্ত করেন৷
এদিকে, এলাকাবাসী বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর ক্ষোব্ধ হয়ে পড়েন৷ গবাদি পশু দুটির মালিক ও এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খাম খেয়ালিপনায় এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে৷ এলাকাবাসীর তরফ থেকে অনেকবার জানানো হয়েছে এই ট্রান্সফর্মারের নিচে একটি বেড়া দেওয়ার জন্য৷ কিন্তু দপ্তর সে বিষয়ে কোন কর্ণপাত করেনি৷ তাই আজ এত বড় দূর্ঘটনা ঘটেছে৷ পাশাপাশি ফরিদ মিয়া জানান, গবাদি পশু দুটির মূল্য প্রায় ৭০ হাজার টাকা হবে৷ এদিকে, তার স্ত্রীও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ তাই তিনি ও এলাকাবাসী ক্ষতিপূরণের দাবী তুলেছেন বিদ্যুৎ দপ্তরের কাছে৷ অন্যদিকে, ধর্মনগর বিদ্যুৎ জেলা দপ্তরের সিনিয়র ম্যানেজার শঙ্কর চৌধুরী জানান, তিনি এই ঘটনায় প্রয়োজনীয় সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন৷ সেগুলি আগরতলা বিদ্যুৎ নিগমের মুখ্য কার্যালয়ে পাঠাবেন৷ নিগম যে সিদ্ধান্ত নেবে সেটাই তিনি পালন করবেন৷ ক্ষতিপূরণ কত দেওয়া হবে সে ব্যাপারে তিনি স্পষ্ট কিছু বলতে পারবেন না বলেও জানান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top