News Flash

  • Home
  • Uncategorized
  • পালাটানায় একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
Image

পালাটানায় একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ আঠার দিন বন্ধ থাকার পর পালাটানায় ওটিপিসি’র একটি টারবাইন বৃহস্পতিবার চালু হয়েছে৷ তাতে, এদিন ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে৷ আগামীকাল দ্বিতীয় টারবাইনটিও চালু করা সম্ভব হবে বলে আশাবাদী বিদ্যুৎ উৎপাদক সংস্থাটি৷
এবিষয়ে ওটিপিসি’র ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ গাঙ্গুলি জানিয়েছেন, বাৎসরিক সংস্কারের অঙ্গ হিসেবে ১৮ দিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল৷ আজ একটি টারবাইন পুরোদমে চালু করা সম্ভব হয়েছে৷ তাতে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে৷ আগামীকাল দ্বিতীয় টারবাইনটিও চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তবে, দুটি টারবাইন চালু হলেও, পর্যাপ্ত মিললেই পুরো দমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন৷
তিনি জানান, গত ২০ আগস্ট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখেছে ওটিপিসি৷ কারণ, সময়মতো সংস্কার কাজ না করা হলে বড় ধরনের বিপত্ত ঘটার সম্ভাবনা থাকে৷ এই সময়ের মধ্যে ওএনজিসি তাদের গ্যাস সরবরাহ লাইনেরও সংস্কার করেছে৷ তিনি জানান, গতকাল রাতেই একটি টারবাইন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল৷ তাতে কোনধরনের ত্রুটি মিলেনি৷ তাই, আজ বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে টারবাইন চালানো হয়েছে৷
তিনি আরও জানান, খুব শীঘ্রই তৃতীয় ইউনিট শুরু করার প্রস্তুতি চলছে৷ তৃতীয় ইউনিট চালু করা সম্ভব হলে, ২০১৯ সাল নাগাদ অতিরিক্ত আরও ৩৬৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে৷ বর্তমানে বাংলাদেশে পালাটানা ও মনারচক থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে৷ পালাটানায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে বাংলাদেশকে আরও বিদ্যুৎ বিক্রি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top