News Flash

  • Home
  • Uncategorized
  • ইউএস ওপেনে শেষ চারে সানিয়া মির্জা
Image

ইউএস ওপেনে শেষ চারে সানিয়া মির্জা

নিউইয়র্ক, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ইউএস ওপেনে একমাত্র ভারতীয় হিসেবে দেশের মান রাখলেন সানিয়া মির্জা৷ সুয়াই পেঙকে সঙ্গী করে ফ্লাশিং মেডোয় শেষ চারে পৌঁছলেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল৷ লিয়েন্ডার পেজ দ্বিতীয় রাউন্ডে ছিটকে গিয়েছেন৷ আর রোহন বোপন্না বিদায় নিয়েছেন কোয়ার্টার থেকেই৷

সানিয়া-পেঙ জুটি প্রায় দুঘন্টার ম্যারাথন ম্যাচে তাঁরা হারিয়েছেন অ্যান্দ্রেয়া হাভাকোভা ও টিমেয়া বাবোসকে৷ ম্যাচের ফল সানিয়দের পক্ষে ৭-৬ (৭-৫, ৬-৪)৷

প্রথম সেট তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ট্রাইব্রেকারে গড়ায়৷ ট্রাইব্রেকে বাজি মারেন ইন্দো-চিন জুটি৷ দ্বিতীয় সেটেও একসময় ৫-২ এগিয়ে গিয়েছিলেন সানিয়ারা৷ সেখান থেকে ম্যাচ ৫-৪ করে দেন হাভাকোভা ও বাবোস জুটি৷ তবে শেষ রক্ষা করতে পারেনি তাঁরা৷ শেষ চারে প্রাক্তন পার্টনার মার্টিনা হিঙ্গিসের সঙ্গে খেলা পড়েছে সানিয়ার৷ তবে সানিয়া-পেঙ জুটি যা ছন্দে রয়েছেন তাতে পাল্লা ভারি ভারতীয় তারকার সেটা বলার অপেক্ষা রাখে না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top