News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম দফার বন্যায় রাজ্যে প্রায় আশি কোটি টাকার ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট সংস্কার নিয়ে চিন্তিত পূর্ত দপ্তর
Image

প্রথম দফার বন্যায় রাজ্যে প্রায় আশি কোটি টাকার ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট সংস্কার নিয়ে চিন্তিত পূর্ত দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ প্রথম দফার বন্যায় রাজ্যে প্রায় আশি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল এবং রাস্তাঘাটের৷ এখনও পর্যন্ত পূর্ত দপ্তর রাস্তাঘাট সংস্কার করার কাজ ঠিক মতো শুরু করতে পারছে না৷ ফলে, শহর আগরতলাসহ রাজ্যের বিভিন্ন অংশের রাস্তাঘাট খানাখন্দে পরিণত হয়ে রয়েছে৷
মহাকরণ সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে বন্যায় রাস্তাঘাট, বাড়িঘর, বাঁধ ইত্যাদির ক্ষয়ক্ষতির পরিমাণ ৪১ কোটি ৯২ লক্ষ টাকা৷ ফসল নষ্ট হয়েছে ৩৭ কোটি ৫৩ লক্ষ ৫ হাজার টাকার৷ ঐ বন্যায় মোট ৮৭টি ত্রাণ শিবির খোলা হয়েছিল৷ তাতে ১০ হাজার ৬৫৯ পরিবার শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন৷ বিস্তারিত তথ্যে জানা গিয়েছে, ঐসময় সদর মহকুমায় ৯ হাজার ৬২২, জিরানীয়ায় ৩৭২, মোহনপুরে ৩২, কৈলাসহরে ১৯১, কুমারঘাটে ৪৩, বিশালগড়ে ৫০, জম্পুইজলায় ১৩, খোয়াইয়ে ১৬৭ এবং তেলিয়ামুড়ায় ১৬৯ পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল৷ বন্যায় ৯২টি বাড়ি পুরো ধবংস হয়েছে৷ মারাত্মকভাবে ক্ষতি হয়েছে ৫২৭ টি বাড়ি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪৭২টি বাড়ি৷ জানা গিয়েছে, পুরো ধবংস হয়েছে এমন বাড়ির মালিক ৯৫ হাজার টাকা, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এমন বাড়ির মালিক ৫০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন বাড়ির মালিককে ন্যুনতম ৩ হাজার টাকা দুর্য্যোগ মোকাবিলা তহবিল থেকে দেওয়া হবে৷ ইতিমধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে৷ সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য দুর্য্যোগ মোকাবিলা দপ্তর একটি বৈঠক করেছে৷ বৈঠকের সিদ্ধান্তক্রমে ক্ষতিপূরণ বাবাদ ১৪ কোটি ২০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে৷ জানা গিয়েছে, পশ্চিম জেলার জেলা শাসককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ৫ কোটি টাকা, সিপাহীজলা, খোয়াই, ঊনকোটি জেলার জেলা শাসকদের ১ কোটি টাকা করে এবং বাকি চার জেলার জেলা শাসকদের ৫০ লক্ষ টাকা করে ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে দেওয়া হয়েছে৷ এদিকে, কৃষি দপ্তরকে ১ কোটি ২০ লক্ষ টাকা, মৎস্য দপ্তরকে ১ কোটি টাকা এবং বিদ্যুৎ দপ্তরকে ২ কোটি টাকা এখনই দেওয়া হবে৷ এদিকে, চলতি মাসের বন্যার পূর্ণাঙ্গ রিপোর্ট অনুযায়ী ৩০টি ত্রাণ শিবিরে ১৩৯৪টি পরিবার আশ্রয় নিয়েছিল৷ তাদের অনেকেই বাড়িঘরে ফিরতে শুরু করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top