News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমান সময়ে গণতান্ত্রিক স্বাধীনতা আক্রান্ত হচ্ছে, ধর্মনিরপেক্ষতার উপরও আঘাত আসছে ঃ মুখ্যমন্ত্রী
Image

বর্তমান সময়ে গণতান্ত্রিক স্বাধীনতা আক্রান্ত হচ্ছে, ধর্মনিরপেক্ষতার উপরও আঘাত আসছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ শুধু দেশের মানুষের সমানাধিকারই গণতন্ত্র নয়৷ গণতন্ত্রের মূল কথা হলো স্বাধীন ভাবনা, স্বাধীন চিন্তা,

মঙ্গলবার আগরতলায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার ডঃ সর্বপল্লী রাধাকৃষণের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন৷ ছবি নিজস্ব৷

মত প্রকাশের অধিকার৷ কিন্তু বর্তমান সময়ে ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা আক্রান্ত হচ্ছে৷ ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আসছে৷ এ সব বিষয়ে আমাদের ছেলেমেয়েদের সচেতন না করতে পারলে কি করে তারা সুনাগরিক হবে? কি করে তারা ভবিষ্যতে দেশের দায়িত্ব তুলে নেবে৷ শুধু তাই নয় দেশের ভাবী নাগরিকদের পাঠ্যপুস্তকে ধর্মের পোকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ একে আটকাতে হবে৷তাদের ভাবনায় তাদের চিন্তায় তাদের চেতনায় সঠিক বোধগুলো নিয়ে যেতে হবে৷ ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে সমাজকেও এ সব বিষয়ে সচেতন করতে হবে৷
আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৫৬ তম শিক্ষক দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ পাশাপাশি তিনি উদ্বেগের সূরে বলেন, যারা ধর্মনিরপেক্ষতার নামে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানছে তারাই এই দেশকে হিন্দু রাষ্ট্র করতে চাইছেঠ৷ তাই তিনি মনে করেন ধর্মীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠে ঐক্য ধরে রাখতে না পারলে স্বাধীনতার স্বার্থকতা মিলবে না৷
আজ শিক্ষক দিবসে শিক্ষাবিদ, সাহিত্যিক অপরাজিতা রায়কে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান ২০১৭ সম্মানিত করা হয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর হাতে মানপত্র, স্মারক উপহার তুলে দেন৷ মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসের স্মরণিকা শিক্ষা সমাচারের আবরণও উন্মোচন করেন৷ এই অনুষ্ঠানে ২০ জন কর্মরত শিক্ষক-শিক্ষিকা, ৬০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকাকে শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়৷ আজ এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ৷ সভাপতিত্ব করেন শিক্ষা মন্তরী তপন চক্রবর্তী৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম কুমার বসু, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ড বি পালিত৷ স্বাগত বক্তব্য রাখেন মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তা ইউ কে চাকমা৷ অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ ড সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷
অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ প্রাক্তন রাষ্ট্রপতি মহান শিক্ষক ড সর্বপল্লী রাধাকৃষ্ণণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ তিনি বলেন, দেশে এক জটিল পরিস্থিতিতে আজ শিক্ষক দিবস পালন করা হচ্ছে৷ দেশের শিক্ষা কাঠামোয় আক্রমণ নেমে আসছে৷ শিক্ষা বিস্তারের লক্ষ্যে রাষ্ট্রের ধারক বাহকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে৷ স্বাধীনতার এত বছর পরও বিরাট অংশের মানুষ গরীব৷ দেশের আট থেকে দশ শতাংশ মানুষের বিত্ত বৈভরের অভাব নেই৷ ছেলেমেয়েদের পড়াশুনার ব্যয় ভার তারাই বহন করতে পারেন৷ এর বাইরে কোটি কোটি ছেলেমেয়ে কি ভাবে পড়াশুনা করবে? লক্ষ্য করা গেছে গত কয়েক বছরে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে ব্যয় বরাদ্দ কমছে৷ এ কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বেসরকারী সুকলেই ভাল পড়াশুনা হয়৷ কেন্দ্রীয় সরকারের অনেকেই ভাবতে শুরু করেছে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারী হাতে তুলে দেওয়ার৷ সরকার সুকল কলেজ করে দিলেও এর পরিচালন ভার বেসরকারী হাতে তুলে দেওয়া হবে৷ তারা শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করার চেষ্টা করছে৷ এই ব্যবস্থা চালু হলে জাতির সামনে অমানিশা ঘনিয়ে আসবে৷ মুখ্যমন্ত্রী বলেন, সর্বনাশা এই চিন্তার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে সোচ্চার হতে হবে৷ সংঘবদ্ধভাবে আন্দোলন করতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, আমরা সবাই চাই সন্তানরা চিন্তা ভাবনা চেতনায় মানুষের মতো মানুষ হোক৷ তাদের তৈরী কররা দায়িত্ব বাড়িতে মা, বাবা, বড়রা এবং সুকলে শিক্ষক-শিক্ষিকাদের৷ ভাল মানুষ হতে গেলে তাদের এক জাতি এক প্রাণ হিসেবে গড়ে তুলতে হবে৷ একথা তাদের উপলব্দির মধ্যে নিয়ে যেতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশকে বিশ্বে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে ঐক্য চেতনায় তাদের সুসংহত করতে হবে৷ তিনি বলেন, আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে৷ এর মূল কথা হলো রাষ্ট্রের কোনও ধর্ম থাকবেনা৷ সব ধর্ম সমান৷ কিন্তু গত কয়েক বছরে দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত আসছে৷ একটি শক্তি ভারতকে একটি নির্দিষ্ট ধর্মের অনুসারি করতে চাইছে৷ তাতে আমাদের দেশের এখতা সংহতি নষ্ট হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষিকাদের শুধু পরীক্ষায় পাশ করার পাঠ দিলেই হবে না৷ দেশপ্রেম, মানবিক মুল্যবোধের আবেদন, মানুষকে হিসেবে গণ্য করার ভাবনা ছেলেমেয়েদের মধ্যে নিয়ে যেতে হবে৷ জারি পথ প্রদর্শকের ভূমিকা নিতে হবে৷
আলোচনায় অংশ নিয়ে অনুষ্ঠানের সভাপতি শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী শিক্ষক – শিক্ষিকাদের অভিনন্দন জানান৷ তিনি বলেন, রাজ্যে শিক্ষার সামগ্রিক এবং উৎকর্ষগত বিকাশ হচ্ছে৷ এই ক্ষেত্রে শিক্ষক – শিক্ষিকাদেরও বিরাট ভূমিকা আছে৷ শিক্ষার বিকাশে ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে তাদের এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী৷ বিশেষ অতিথি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ বলেন, শিক্ষা ব্যবস্থাকে আয়ের পথ হিসেবে চিন্তা করা হচ্ছে৷ শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিলে শিক্ষাকে সার্বজনীন করা যাবেনা৷ তিনি বলেন, ভারতে প্রায় ৭০ শতাংশ মানুষ দুবেলা খেতে পায়না৷ টাকার বিনিময়ে শিক্ষার ব্যবস্থা হলে তারা কি ভাবে পড়াশুনা করবে? শিক্ষাকে যে ভাবে ব্যবসায়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তাতে বিদ্যালয় চলো অভিযান কথার কথাই থেকে যাবে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম কুমার বসু, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ড বি পালিত৷ স্বাগত বক্তব্য রাখেন মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তা ইউ কে চাকমা৷ অনুষ্ঠানে রাজ্যের এগারটি বিদ্যালয়কে তাদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য পুরসৃকত করা হয়৷ অতিথিগণ বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top