News Flash

  • Home
  • Uncategorized
  • জালিয়াতির জন্য রাজ্য সরকারের নয়া আইন মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে
Image

জালিয়াতির জন্য রাজ্য সরকারের নয়া আইন মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ জালিয়াতি করার জন্য রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে নয়া আইন তৈরি করেছে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷ তাঁর বক্তব্য, আদালতের রায়ে জিএফআর (জেনারেল ফিনানসিয়াল রুলস্) মেনে টেন্ডার ছাড়া কোন কাজ করতে পারবেনা৷ তাই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকারের গ্রামোন্নয়ন, পঞ্চায়েত, কৃষি ও বন দপ্তরের জিএফআর মানতে হবে না৷ বিনা টেন্ডারেই ওই দপ্তরগুলি কাজ করাতে পারবে৷ ডাঃ সিনহার মতে, জনগনের অর্থ লুটপাটের উদ্দেশ্যেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷
তিনি বলেন, পৃথক জনস্বার্থ মামলায় আদালত রাজ্য সরকারকে জিএফআর মেনে কাজ না করায় কড়া ভাষায় ভৎর্সনা করেছে৷ উচ্চ আদালতের রায়ে রাজ্য সরকারকে সমস্ত দপ্তরে জিএফআর মেনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তাই, রাজ্য সরকার মন্ত্রিসভায় নতুন রুলস্ এর অনুমোদন দিয়েছে৷ তাতে ঐ চারটি দপ্তরকে ছাড় দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের এই পদক্ষেপের তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন ডাঃ সিনহা৷ তাঁর দাবি সরকারীভাবে চুরি করার জন্যই এই আইন তৈরী করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top