News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্র ক্ষমতা দিলেও পেঁয়াজ মজুতের দায়ভার নেওয়া সম্ভব নয় ঃ খাদ্যমন্ত্রী
Image

কেন্দ্র ক্ষমতা দিলেও পেঁয়াজ মজুতের দায়ভার নেওয়া সম্ভব নয় ঃ খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর ৷৷ পেঁয়াজ মজুতের দায়ভার বহন করা রাজ্যের পক্ষে সম্ভব নয়, সাফ জানালেন খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে যোগান সহজলভ্য করার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সমূহকে নিয়ন্ত্রণ মূলক ক্ষমতা প্রদাণের সিদ্ধান্ত নেয়৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দাম নিয়ন্ত্রণের পদক্ষেপের আওতাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত৷ সেই মোতাবেক গত ২৫ আগস্ট এক বিজ্ঞপ্তিতে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, এখন থেকে পেঁয়াজের মজুত ও দাম সংক্রান্ত বিষয়ে মুনাফাখোর এবং দালালদের বিরুদ্ধে প্রয়োজন মাফিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আরো বেশ কিছু পদক্ষেপের ক্ষমতা দেওয়া হচ্ছে৷ এবিষয়েই শ্রী সাহা এই প্রতিক্রিয়া দিয়েছেন৷
মঙ্গলবার মহাকরণে খাদ্যমন্ত্রীর সাফ কথা রেশনিং ব্যবস্থায় পেঁয়াজ সর্বরাহ করা হলে কোন আপত্তি নেই৷ সেক্ষেত্রে এফসিআই কিংবা এনএএফইডি’কে দায়িত্ব নিতে হবে৷ যদি তারা পেঁয়াজ সংগ্রহ করে রেশনিং ব্যবস্থা বন্টন করা হয় তাতে আপত্তি থাকার কোন কথা নেই৷ কিন্তু, যদি রাজ্যের ঘারে পেঁয়াজ সংগ্রহ এবং মজুত করার দায়ভার বহনের জন্য বলা হয় তাহলে তা কোন মতেই সম্ভব নয়৷ খাদ্যমন্ত্রীর যুক্তি, ত্রিপুরা পেঁয়াজ উৎপাদক রাজ্য নয়৷ ফলে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে৷ এক্ষেত্রে পেঁয়াজের দামের রকমফের বিরাট সমস্যা হয়ে দাঁড়ায় রাজ্য সরকারের কাছে৷ যেমনটা অভিজ্ঞতা রয়েছে তেল ও ডালের ক্ষেত্রে৷ তেল ও ডাল সরবরাহে দরপত্র আহ্বান করেও কোন সরবরাহকারী পাওয়া যায়নি৷ তাদের বক্তব্য এক বছরের দাম একত্রে দেওয়া সম্ভব নয়৷ তাই তেল ও ডালের ক্ষেত্রে ডিবিটির ব্যবস্থা করতে হয়েছে৷ খাদ্যমন্ত্রী চাইছেন, কেন্দ্রীয় সরকার পেঁয়াজ সংগ্রহ করে সরবরাহ করুক৷ কিন্তু রাজ্য এই দায়িত্ব কোন ভাবেই বহন করবেনা৷ তিনি অবশ্য এও জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিজ্ঞপ্তির প্রতিলিপি এখনও হাতে এসে পৌঁছায় নি৷ ফলে, নির্দিষ্ট করে আর কিছুই বলা সম্ভব নয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top